আওয়ামি লিগ সমর্থক , এক জামাকাপড়ে প্রাণ বাঁচাতে ভারতে এলেন রুবেল ইসলাম
এক জামাকাপড়ে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন রুবেল ইসলাম। চোখেমুখে আতঙ্ক। বাংলাদেশ জ্বলছে৷ লুটপাট, খুন, রক্তপাত চলছে৷ নিজের প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন বাংলাদেশের এই ব্যবসায়ী।
মঙ্গলবার শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে রুবেল ইসলাম পশ্চিমবঙ্গে এলেন। তার পাসপোর্ট, ভিসা আছে৷ তাই সীমান্ত পেরিয়ে এদেশে আসতে কোনও সমস্যা হয়নি। তবে মনে তার আতঙ্ক, দুর্ভাবনা৷

শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মজিবর রহমান কন্যা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছেন অনেকে বিদেশে পালিয়ে গিয়েছেন খবর বাংলাদেশে মত চলছে খুন, লুটপাটের ঘটনা দেখা যাচ্ছে৷
আওয়ামি লিগের নেতা, কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। মারধর করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেককে প্রাণেও মেরে ফেলা হচ্ছে৷ রুবেল নিজেও আওয়ামি লিগের সমর্থক। যে কোনও সময় তার উপরেও হামলা হতে পারে৷ এই আশঙ্কা রুবেল ও তার পরিবার করেছে৷
ছাত্ররা এখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে৷ তাদের সামনে রেখে অন্য রাজনৈতিক দল দেশের ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের মানুষজন আতঙ্কে আছে। মৃত্যুভয় তাড়া করছে। এই কথা জানিয়েছেন রুবেল।
তিনি ব্যবসার জন্য ভারতে যাতায়াত করেন৷ আর সেজন্যই পাসপোর্ট, ভিসা তার সঙ্গে ছিল। বিরোধীদের নজর এড়িয়ে সাত সকালে দেশ ছেড়ে কার্যত পালালেন রুবেল৷ পরিবারের জন্য তার দুশ্চিন্তা হচ্ছে। পরিবারের অন্য সদস্যদের পাসপোর্ট, ভিসা নেই৷ সেই কারণে তাদের সঙ্গে আনতে পারেননি।
পরিবারের সদস্যদের শ্বশুরবাড়িতে রেখে এসেছেন তিনি। এখন শ্বশুরবাড়ি নিরাপদ৷ কিন্তু কত দিন সেই নিরাপত্তা থাকবে? সেই আন্দাজ নেই রুবেল ইসলামের। আপাতত তিনি এই দেশে থাকতে চান৷ কবে বাংলাদেশ শান্ত হবে? কবে তিনি দেশে ফিরবেন? সব কিছুই এই মুহূর্তে অজানা তার কাছে।












Click it and Unblock the Notifications