ব্যারাকপুরে ৭দিনের সম্পূর্ণ লকডাউন, ঝাড়গ্রামে কনটেইনমেন্ট জোন

সারা দেশের মতোই রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী। কিন্তু রাজ্যের দুটি অংশে বেড়ে চলা করোনার নতুন সংক্রমণ নতুন করে আশঙ্কা তৈরি করেছে৷ ব্যারাকপুর ও ঝাড়গ্রামে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়ছে। স্বাভাবিকভাবেই এই সংক্রমণের গতি রোধ করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন৷

ব্যারাকপুরে ৭দিনের সম্পূর্ণ লকডাউন, ঝাড়গ্রামে কনটেইনমেন্ট জোন

দৈনিক সংক্রমণের নিরিক্ষে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় প্রতিদিন নতুন সংক্রমনের ঘটনার বেশিরভাগই ব্যারাকপুর এলাকার৷ সংক্রমণ রুখতে আগামী সপ্তাহের সোমবার থেকে ব্যারাকপুরে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে পুরসভা। এলাকায় মাইকিং করে জানানো হচ্ছে ২১ থেকে ২৭ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। ব্যারাকপুরে বেশ কয়েকটি বড় সব্জি, কাপড় বাজারের কারণেই সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে ব্যারাকপুরের পুরপ্রশাসক উত্তম দাস।

অন্যদিকে জঙ্গলমহলের ঝাড়গ্রামেও নতুন সংক্রমণের খবর রয়েছে৷ তবে ঝাড়গ্রামে পুরোপুরি লকডাউনের পথে না হেঁটে সংক্রমণ বেশি রয়েছে এরকম বিশেষ এলাকাগুলি চিহ্নিত করে সেগুলিকে কনটেইনমেন্ট জোন তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে। কনটেইনমেন্ট জোনগুলিতে দোকান খোলা থাকলেও বিধি মেনে একজনের বেশি যেতে পারবেন না দোকানে৷ দু'জায়গাতেই জেলাশাসকের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+