টর্নেডোতে ঘর হারানোদের ১.২০ লক্ষ টাকা? কমিশনের শাস্তির মুখে পড়বে সরকার?

টর্নেডোতে ঘর হারানো পরিবারদের জন্য বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই টাকা পাঠানো হবে৷

আজ শুক্রবার জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের পক্ষে প্রচার সভায় যান। সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রসঙ্গ ওঠে।

Abhishek Banerjee

নির্বাচন কমিশন ঘরহারাদের সাহায্য করার ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত দেয়নি। এদিকে অসমের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এমনই অভিযোগ সামনে আসছে। আজ তৃণমূল প্রতিনিধি দল ঝড়ে ঘরবাড়ি হারানো পরিবারগুলির সঙ্গে দেখা করেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ উত্তরবঙ্গে সভা করেছেন। সেখানে ঝড়ে মাথার ছাদ হারানো পরিবারদের প্রসঙ্গ উঠেছিল। গলা চড়িয়ে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, সরকার তাদের সাহায্য করবে৷ নির্বাচন কমিশনের নির্দেশ কি তাহলে মানবেন না মমতা? সেই প্রশ্ন উঠেছিল।

তার কিছু সময় পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বড় ঘোষণা করেন। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,, "আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ৪৮ ঘন্টার মধ্যে প্রতিটি ঝড়-আক্রান্ত ব্যক্তির অ্যাকাউন্টে এক লক্ষ ২০ টাকা করে পাঠাব।

অভিষেক আরও বলেন, "ইসি চাইলে তারা আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে। তবে আমরা আপনাকে আর্থিক সহায়তা দেব।" ৪৮ ঘণ্টার আর্থিক সাহায্য দেওয়া হবে। এই ঘোষণার পরেই শুরু হয়েছে চাপানউতোর।

আবাস যোজনা প্রকল্প নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র আবাসের জন্য তহবিল বন্ধ করে দিয়েছে। এই অভিযোগ আরও একবার করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+