আগামী কাল ইউসুফ পাঠান বহরমপুরে, কবে থেকে প্রচারে নামবেন তৃণমূল প্রার্থী?

বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছেন ইউসুফ পাঠানকে। প্রাক্তন এই জাতীয় দলের ক্রিকেটার এবার নির্বাচনের ময়দানে নামছেন। আগামী কাল বৃহস্পতিবার ইউসুফ যাবেন বহরমপুরে। তারপরই ঠিক হবে প্রচারের কৌশল৷

আগামী কাল জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করবেন ইউসুফ পাঠান। নেতৃত্বের সঙ্গে প্রাথমিক পরিচয় ও সম্পর্ক স্থাপন করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তিনি প্রথমে মুর্শিদাবাদ জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসছেন।

Yusuf Pathan

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় বহরমপুর৷ পাঁচ বার তিনি ওই কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা দেয়নি। তবে বহরমপুর আসন থেকে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীই হবেন। এই কথা একপ্রকার নিশ্চিত৷

সেই রাজনৈতিক হেবিওয়েট অধীর চৌধুরীর বিরুদ্ধেই এবার প্রার্থী ইউসুফ পাঠান। ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের নাম প্রকাশ করেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউসুফ পাঠানকে দেখা যায়।

ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। তিনি ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনির টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইউসুফ। আইপিএলের কেকেআর টিমেরও বিগ হিটার ছিলেন পাঠান। আর সেই ইউসুফ পাঠানই তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রাখছেন ইউসুফ পাঠানের উপর। অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ প্রার্থী হিসেবে বড় চমক। সেই কথা বলছেন রাজনৈতিক মহল। সেখানে তৃণমূলের হয়ে এবার মাঠে নামতে হবে পাঠানকে।

ইউসুফ মানেই বিগ হিট। তিনি খুব একটা ধরে খেলায় কখনওই বিশ্বাসী ছিলেন না। এবার ভোটের ময়দানে লড়াই তার। অধীরের বিরুদ্ধে কীভাবে ব্যাট করবেন তিনি? সেই প্রশ্ন এখন রয়েছে। জনসংযোগ এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ধরে খেলাই আসল কাজ৷

তৃণমূল নেতৃত্ব কীভাবে ইউসুফ পাঠানকে কাজে লাগায়। স্লগ ওভারে কী তিনি ঝোড়ো রান তুলবেন? না কী অন্য ভূমিকায়। ভোটের প্রচার শুরু হলে বহরমপুরে থাকবেনও ইউসুফ। তারও প্রস্তুতি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+