West Bengal Panchayat Election 2023: তৃণমূলের বিরুদ্ধে গেলেই চরম পরিণতি, হুমকি পোস্টারে ছয়লাপ মুর্শিদাবাদ

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। তৃণমূলের বিরুদ্ধে গেলেই ভেঙে দেওয়া হবে বাড়ি ঘর। এমনই হুমকি দেওয়া পোষ্টার পড়ল মুর্শিদাবাদে। মনোনয়ন পর্বেও চরম অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। খুন হয়েছেন এক কংগ্রেস কর্মী।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পত্র জমা দেওয়ার কাজ ইতি মধ্যেই সম্পন্ন । এখন মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। তবে বর্তমানে এক হুমকি দেওয়া পোষ্টার পড়ল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে । মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের রানীনগরে অঞ্চলের জেঠিয়া গ্রামের ভদ্রপাড়া এলাকায় পোষ্টার দেওয়া হয় । শনিবার গভীর রাত্রে বেশ কিছু পোষ্টার দেওয়া হয় ।

Panchayat Election

সেখানে বলা হয়, তৃণমূলের বিপক্ষে যদি ভোট করার চেষ্টা করিস, তাহলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। মা বোনদের তুলে নেওয়া যাওয়া হবে। এমনকি গ্রাম ছাড়াও করা হবে। কোনও পুলিশ তোদের কে বাঁচাতে পারবে না। এমনই পোষ্টার পড়েছে এই গ্রামে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন নিয়ে আগে কোনও দিন অশান্তি হয়নি। তৃণমূলের প্রার্থী দিবাকর দাসের দাবি তৃণমূল কে বদনাম করার জন্য এই পোষ্টার দেওয়া হয়েছে।

যদিও বিরোধী দল ও স্হানীয় বাসিন্দারা ইতি মধ্যেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কে শাস্তি দিক তাবি করেছেন গ্রামের বাসিন্দারা। এই নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদে। প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদকে অধীরের এলাকা বলা হয়ে থাকে। উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগর দিঘিতে কংগ্রেসের জোট প্রার্থী জয়ী হলেও পরে বায়রন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে।

image of Threat Poster at Murshidabad

রবিবার সকালে রঘুনাথগঞ্জের জেঠিয়া গ্রামে সেই পোষ্টার নিয়ে এবার তৃণমূল কর্মীরা বিধায়ক জাকির হোসেনের কাছে হাজির হন। জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন তার কার্যালয়ে এসে উপস্থিত হন দলীয় কর্মীরা। কে বা কারা এই পোস্টার দিয়ে তাঁদের ভয় দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

বিধায়ক জাকির হোসেন দাবি করেছেন বিজেপি চক্রান্ত করে এই সব পোস্টার দিচ্ছে। বিেজপির পায়ের তলায় মাটি নেই বলেই এইসব করছে বলে অভিযোগ করেছেন তিনি। সিপিএম-বিজেপি-কংগ্রেসের মদতে এই সব পোস্টার দেওয়া হচ্ছে। আমরা এর তদন্ত চাই। পোস্টার ছড়িয়ে তৃণমূল কংগ্রেস জিততে জানে না। মানুষ পাশে আশে তৃণমূল কংগ্রেসের পাশে আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+