Humayunn Kabir: চাপ বাড়ছে মমতার! শো-কজ়ের পাল্টা নতুন দল তৈরির ঘোষণা তৃণমূল বিধায়কের
Humayunn Kabir: জল্পনা সত্যি হল। শেষ পর্যন্ত ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ় করল তৃণমূল রাজ্য নেতৃত্ব। শোকজে চিঠি পেয়ে বহরমপুরে হুমায়ুন কবির তিনি জানান, চক্রান্তকারীরা এসব করে বেড়াচ্ছেন। এর আগেও আমাকে শোকজ করা হয়েছিল সেদিন। আমি আকাশ থেকে পড়েছিলাম বলে মন্তব্য তৃণমূল বিধায়কের।
শুধু তাই নয়, বিনা মেঘে বজ্রপাতের মতন আমাকে আগে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল ২০১৫ সালে। চক্রান্তের শিকার হয়ে ২০১৬ তে বিধানসভা নির্বাচনে আমাকে লড়াই করতে দেওয়া হয়নি। রাজনৈতিক লড়াই কাকে বলে সেটা আমি জানি থাকতেও জানি জিততেও জানি বলে কার্যত শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি হুমায়ন কবীরের।

এমনকি শোকজে যে দমতে রাজি নন তিনি তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিধায়কের কথায়, অন্যায়কে অন্যায় আমি বলে চলব। তার জন্য কোন কিছুর তোয়াক্কা আমি করি না। শোকজ প্রসঙ্গে হুমায়ন জানান, তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে আমার বাড়িতে সুব্রত বক্সির দুই পাতা লেটার একটি চিঠি আমার বাড়িতে এসেছে। আমার ছেলে সেটাকে রিসিভ করেছে।
স্পিড পোস্টের মাধ্যমে আমাকে চিঠি দেওয়া হয়েছে, সাত দিনের মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে। আগামী সোমবার বিধানসভা থেকে সুব্রত বক্সির সঙ্গে যোগাযোগ করে আমি সহজে উত্তর দিয়ে দেব বলে স্পষ্ট জানান ভরতপুরের বিধায়ক। চক্রান্তকারীদের কথায় গুরুত্ব দিয়ে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেউ মুখ আমার বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি তৃণমূল নেতার। একই সঙ্গে নতুন দল গঠনের কথাও এদিন জানান তিনি।
সাংবাদিক বৈঠক করে হুমায়ন জানান, তৃণমূল কংগ্রেসের অধিকার যদি আমার কাছ থেকে ছিনিয়ে না হয় বা কেড়ে নেওয়া হয় তাহলে আমি নতুন দল গঠন করব। এমনকি ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর এবং ২০২৬ এ বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠন করা হবে বলে জানিয়েছেন হুমায়ন সাহেব। যা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কাজ করবে।
এদিন ফের একবার জেলা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেব মুর্শিদাবাদের এই নেতা। তাঁর দাবি, হুমায়ুন কবীর বের করে দিতে পারলে আরও লুটপাট করা হবে। একই সঙ্গে দলেরই বিধায়কদের একাংশকে মেরুদন্ডহীন বলেও তোপ দাগেন। বলেন, বিধায়করা অন্যায়ের প্রতিবাদ না করে নিজেদের স্বার্থসিদ্ধ করতে কাজ করছে। এই বিষয়ে সরব হবেন বলেও জানিয়েছেন হুমায়ুন।












Click it and Unblock the Notifications