তৃণমূলে ধাক্কা দিয়ে ফের বড়সড় দলবদল! সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ফের বিজেপির ফোকাসে
তৃণমূলে ধাক্কা দিয়ে ফের বড়সড় দলবদল! সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ফের বিজেপির ফোকাসে
রাজ্যে দলবদলের প্রবল জোয়ারের মধ্যে ফের আরও এক ঘটনা একুশের ভোটের আগে। বিজেপি যে বহুদিন ধরেই রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফোকাস করতে শুরু করেছিল, তা বলাই বাহুল্য। এমন এক পরিস্থিতিতে রাজ্যের একপ্রাপ্তে ঘটে গে মেগা দলবদল।

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপির ফোকাসে কোন গোষ্ঠী?
এদিকে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে রীতিমতো অঙ্ক মাফিক এগিয়ে যাচ্ছে বিজেপি। আর সেই লক্ষ্যে একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যোগদান মেলার হাত ধরে বিজেপি রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কাজে লাগাতে চাইছে। এই ভোট ব্যাঙ্ককে কাছে পেতে মরিয়া বিজেপি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমানের মন্তেশ্বর সহ একাধিক জায়গায় সংখ্যালঘুদের ঘিরে যোগদান মেলা শুরু করেছে।

নদিয়ায় তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি!
এদিকে, নদিয়ায় বিজেপির 'আর নয় অন্য়ায়' কর্মসূচি ঘিরে তৃণমূল থেকে ৩০০ জন কর্মী বিজেপির হাত ধরেছেন। সেখানে নদিয়ার চাকদা ব্লকে ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের বনমালীপাড়ায় তৃণমূলের সক্রিয় ৩০০ কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। যে যোগদানকারীদের মধ্যে অনেকেই সংখ্যালঘু।

নদিয়ায় দলবদল ও কতজন সংখ্যালঘু বিজেপিতে?
প্রসঙ্গত নদিয়ার এই সংখ্যালঘু যোগদান বিজেপির কাছে একটি বড় ঘটনা । কারণ ৩০০জন যোগদানকারীর মধ্যে এখানে ২৫০ জনই সংখ্যালঘু সম্প্রদায়ভূক্ত মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। বহু যোগদানকারীর দাবি, তৃণমূলে কাজ করেএ বহু সুবিধা , সুযোগ থেকে বঞ্চিত তাঁরা। আর সেই মর্মেই তাঁরা বিজেপিতে।

তৃণমূলের দাবি
এদিকে, ৩০০ জনের বিজেপি যোগদান ঘিরে , এই ৩০০ জনকে তৃণণীলের সক্রিয় কর্মী বলে বিজেপি দাবি করলেও, তা মানতে চাননি তৃণমূলের ব্লক স্তরীয় নেতারা। তাঁদের দাবি ওই ৩০০ কর্মী তৃণমূলের অংশ ছিলেন না। ফলে এতে তৃণমূলের কোনও ক্ষতিই হচ্ছে না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications