Lok Sabha Election Results 2024: ফের সংসদে যাচ্ছেন মহুয়া, হার মানতে হল রাজমাতা অমৃতা রায়কে
সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সেই মহুয়াকে আবার নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছেন কৃষ্ণনগরবাসী। পরাজিত হয়েছেন রানিমা অমৃতা সিনহা। মহুয়া মৈত্রকে টক্কর দিতে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহাকে। আভিজ্যের লড়াইয়ে মহুয়াকে হারানোর পরিকল্পনা ছিল বিজেপির।
কিন্তু বিজেপির সেই পরিকল্পনা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটাররা। জয়ের পর মহুয়া মৈত্র বলেছেন ধর্মের নামে যে ভোট করতে চেয়েছিলেন মোদী সাহেব মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। এককথায় সরাসরি মোদীকেই নিশানা করেছেন মহুয়া মৈত্র। প্রসঙ্গত উল্লেখ্য সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল মোদী সরকার।

মহুয়া মৈত্রর বাড়িতে ভোটের আগে সিবিআই তল্লাশি পর্যন্ত চালানো হয়।। এমনকী তাঁর মা-বাবার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তাতেও ভোটারদের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি বিজেপি। উল্টে আবার মহুয়াকে নির্বাচিত করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জািনয়েছেন কৃষ্ণনগরবাসী। মহুয়া মৈত্রকে পরাস্ত করতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছিল বিজেপি।
নির্বাচনী প্রচারের সময় অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অমৃতা রায়কে ফোনে মোদী বার্তা দিয়েছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি যে দুর্নীতির টাকা উদ্ধার করছে সেই টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেবে। মোদীর এই প্রতিশ্রুিতও ধোপে টিকল না। ধরাশায়ী হতে হল বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই মহুয়া মৈত্রের সঙ্গে থেকেছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেই মঞ্চ থেকে মহুয়া মৈত্রকে মিথ্যে অপবাদ দিয়ে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications