গরু পাচার চক্রের কিংপিন এনামুল হকের একাধিক বাড়ি, অগাধ সম্পত্তি দেখে অবাক সিবিআই
গরু পাচার চক্রের কিংপিন এনামুল হকের একাধিক বাড়ি
এ রাজ্যে গরু পাচার নিয়ে তৎপর হয়ে উঠেছে সিবিআই। গোটা বাংলা জুড়েই তাই চলছে তল্লাশি অভিযান। সিবিআই তল্লাশিতে উঠে আসছে অনেক নামই। তবে গরু পাচার চক্রের কিংপিন এনামুল হকের বিশাল সম্পত্তি দেখে রীতিমতো হতবাক গোয়েন্দারা।

শুধুমাত্র মূর্শিদাবাদ জেলাতেই নয় এনামুলের বাড়ি রয়েছে এ রাজ্যের বাইরে বহু দেশে। বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, কলকাতা সহ একাধিক জায়গায় তাঁর বিলাস বহুল বাড়ি রয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। শুধু তাই নয় এনামুল অগাধ সম্পত্তির মালিকও। সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে বিএসএফ কমান্ডার সতীশ কুমারের নাম।
যিনি এই পাচারের কাজে এনামুলকে সহায়তা করতেন। সিবিআই জানতে পেরেছে, সতীশেরও কলকাতায় কোটি টাকার বাড়ি রয়েছে এবং এনামুলের টাকায় সতীশ মূর্শিদাবাদেও বাড়ি তৈরি করে। তবে সতীশের সঙ্গে খুব বেশি কথা হত না এনামুলের। সিবিআই এখন এই গরু পাচারের শিকড় পর্যন্ত যেতে এ রাঝ্যের মূর্শিদাবাদ, কলকাতা, বহরমপুর ও মালদায় অভিযান চালিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications