Ram Navami Clashes: রামনবমীর মিছিলে হামলা, NIA চাইলেন শুভেন্দু! জারি ১৪৪ ধারা
Ram Navami Clashes: রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন তিনি।
যদিও বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করেছে মুর্শিদাবাদ পুলিশ। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় (Ram Navami Clashes) এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আরও বেশ কয়েকজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

বুধবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলকে টার্গেট (Ram Navami Clashes) করা হয়। বাড়ির ছাদ থেকে ইটবৃষ্টি করা হয়। এমনকি বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর। এরপরেই এলাকা একেবারে রণক্ষেত্র আকার নেয়। শুরু হয় পালটা ইটবৃষ্টি। একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এমনকি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলেও জানা গিয়েছে।
ঘটনাকে (Ram Navami Clashes) কেন্দ্র করে ভোটের মুখে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখছেন, বাংলায় হিন্দুদের উৎসবে আক্রমণ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। হিন্দুদের উপর পাথর-বোমা ছোঁড়ার ঘটনা প্রতি নিয়ত ঘটছে। ২০২৩ সালেও এমন ঘটনা ঘটেছিল। এমনকি এই বছরের শুরুতেই মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটেছে।
সেই একই ঘটনার (Ram Navami Clashes) পুনরাবৃত্তি বলে রাজ্যপালকে লেখা চিঠিতে উল্লেখ বিরোধী দলনেতার। এমনকি যারা পাথর ছুঁড়ল তাঁদের কোনও ব্যবস্থা নেওয়া হল না। পালটা মিছিলকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। দ্রুত এই ঘটনার তদন্ত এনআইএ'কে দেওয়ার দাবিও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
পাশাপাশি ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস যাতে ঘটনাস্থলে যান সেই আবেদনও তিনি জানিয়েছেন বলে খবর।যদিও ঘটনার পরেই এলাকায় ১৪৪ ধরা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং জেমন চলছে, তেমন জেলার বিভিন্ন অংশে পুলিশ পিকেট বসানো হয়েছে। ময়সদানে নামানো হয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। নজরদারিতে কেন্দ্রীয় বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications