Zilla Sabhadhipati: মুর্শিদাবাদে সভাধিপতি পদে বড় চমক তৃণমূলের, রুবিয়া সুলতানার উত্থান কীভাবে?

Zilla Sabhadhipati: মুর্শিদাবাদ জেলা পরিষদেও নারীশক্তিকে গুরুত্ব দিল তৃণমূল কংগ্রেস। সভাধিপতি পদে বসানো হলো রুবিয়া সুলতানাকে। তাঁর ফেসবুক প্রোফাইলে লেখা, ফার্মাসিস্ট, সুতির সমাজকর্মী এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্যা।

আল আমীন মিশনের প্রাক্তনী আজ দায়িত্বভার গ্রহণ করেই জানিয়েছেন, আমি গ্রামের মেয়ে। কৃষি প্রধান জেলায় কৃষিতেই অগ্রাধিকার দিতে চাই কাজের ক্ষেত্রে।

Zilla Sabhadhipati: মুর্শিদাবাদে সভাধিপতি পদে বড় চমক তৃণমূলের

৭৮ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন জেলা পরিষদের বোর্ড গঠনের আগে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই সাংগঠনিক নেতৃত্ব ও জেলা পরিষদের সদস্যরা। সেই সভার পরই দলের নির্দেশ মেনে সভাধিপতি হিসেবে রুবিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়। সহকারী সভাধিপতি হলেন আতিবুর রহমান।

মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ৭১টি আসনে, কংগ্রেস ৫টি আসনে জয়ী হয় এবং সিপিআই(এম) ২ আসনে জয়ী হয়েছিল। সুতি ২ নম্বর ব্লকের ৯ নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছিলেন রুবিয়া সুলতানা ও বেলডাঙা ৬৯ নম্বর জেলা পরিষদের আসনে জয়ী হন মির্জাপুরের বাসিন্দা আতিবুর রহমান। তৃণমূলের বোর্ড গঠনের পরই উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল নেতৃত্ব।

সুতির রুবিয়া সুলতানা এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এ বছর প্রথম জেলা পরিষদের আসনে লড়াই করে নির্বাচিত হন তৃণমূলের প্রতীকে। ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি। মালদহের মেয়ে রুবিয়ার বিয়ে হয়েছে মুর্শিদাবাদে। ছোটবেলা থেকেই কংগ্রেস ঘরানার রাজনীতির সঙ্গে পরিচিত। সুতিতে বিবাহ হয় শিল্পপতি পরিবারে।

Zilla Sabhadhipati: মুর্শিদাবাদে সভাধিপতি পদে বড় চমক তৃণমূলের

স্থানীয়রা বলছেন, যেখানে তৃণমূলের নেতাদের দেখা যেত না, সেখানেও সব সময় মানুষের পাশে দেখা যেত বিড়ি শিল্পপতি পরিবারের গৃহবধূ রুবিয়াকে। রুবিয়া জেলা সভাধিপতি হওয়ায় মুর্শিদাবাদের বহু মানুষ খুশি। তাঁরা রুবিয়াকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। জেলা সভাধিপতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি শাওনী সিংহ রায়, সাংসদ খলিলুর রহমান, আমিরুল ইসলাম, অপূর্ব সরকার, ইদ্রিশ আলিদের মতো বিধায়করা।

মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা খুবই বেশি। শিক্ষাক্ষেত্রকেও যে রুবিয়া গুরুত্ব দিতে চান সে কথা বুঝিয়ে দিয়েছেন। ছাত্র-যুবদের শৃঙ্খলাপরায়ণ থেকে অদম্য মানসিকতা নিয়ে শিক্ষার আলোকে আলোকিত হয়ে এগিয়ে চলার ডাকও দিয়েছেন তিনি। মুর্শিদাবাদে জেলা প্রশাসনিক বৈঠক চলাকালীন গত মে মাসে রুবিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, গ্রামের প্রান্তিক মহিলারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন তার ব্যবস্থা করতে।

দলের সংগঠন নিয়ে কিছু বলার থাকলে তা রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলার সংগঠন দেখার দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিমকে জানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রুবিনাই এবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শীর্ষপদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+