রানাঘাটে সৌমিত্র-সুজাতার ছায়া, বিজেপিতে যোগ রাণাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রীর
ভোটের আগে অঘটন। রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী যোগ দিলেন বিজেপিতে। রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। শনিবার মিঠুন চক্রবর্তীর প্রচারসভায় বিজেপিতে যোগ দেন মুকুটমণির স্ত্রী স্বস্তিকা মাহেশ্বরী।
শনিবার রানাঘাটে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। রোড শোয়ের পর সভা করেন তিনি। সেই সভাতেই মঞ্চে েদখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীকে। তারপরেই শুরু হয়েছিল জল্পনা। অবশেেষ মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগ দেন স্বস্তিকা।

কয়েক বছর আগে ঠিক যেমনটা ঘটেছিল সৌমিত্র এবং সুজাতার মধ্যে। ২০২১-র বিধানসভা ভোটের আগে যেমন করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এবং তারপরেই তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে সুজাতাকে ডিভোর্স পেপার্স ধরান সৌমিত্র। আইনত বিচ্ছেদের মামলা চলে বেশ কয়েক বছর। লোকসভা ভোটের আগে পাকাপাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের।
ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এবার রাণাঘাট দক্ষিণ লোকসভা কেন্দ্রে। শুধু এবার যোগদানের বিষয়টা উল্টো। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে। যদিও মুকুটমণি অধিকারীও বিজেপিতে ছিলেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্ত্রীর সঙ্গে আগে থেকেই বিচ্ছেদের মামলা চলছে বলে দাবি করেছেন তিনি।
তবে ভোটের মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রীর বিজেপিতে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আর ২ দিন পরেই ভোট কাজেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষ্ণুপুরে এবার সুজাতা-সৌমিত্র মুখোমুখি লড়াইয়ে। প্রচার যুদ্ধে যুযুধান দুই পক্ষই। তারপরে আবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এই ঘটনা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।












Click it and Unblock the Notifications