Post poll Violence: কংগ্রেসের মহিলা কর্মী খুন! নির্বাচনোত্তর সন্ত্রাসে আরও এক মৃত্যু মুর্শিদাবাদে
পঞ্চায়েত ভোট মিটলেও সন্ত্রাস চলছে। ভোট পরবর্তী সন্ত্রাসের ফের এক খুনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। ফের রাজনৈতিক বলি হলেন এক কংগ্রেস কর্মী। কংগ্রেসের সক্রিয় মহিলা কর্মীকে খুনের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃতের নাম খাতন বেওয়া। এবার পঞ্চায়েত নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীর জয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অভিযোগ, কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে সক্রিয় ভূমিকা নেওয়া খাতন বেওয়া নামে ওই সক্রিয় কংগ্রেস কর্মীর উপর আক্রোশ পড়েছিল শাসক দলের।

তার ফলেই প্রতিহিংসা নেমে আসছিল কংগ্রেস কর্মী খাতন বেওয়ার ওপর। শুক্রবার রাতে খোড়ামারা গ্রামে খাতন বেওয়াকে মারধর করে এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তারপর গুরুতর জখম অবস্থায় তাঁকে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। কিন্তু রাস্তায় তাঁর মৃত্যু হয়। বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় সক্রিয়ভাবে কংগ্রেস করার কারণেই তাঁর ওপর এই হামলা চালায় শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁকে বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বহরমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
শনিবার বিকেলে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারজুড়ে। জেলা কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় আক্রমণ শানান তৃণমূলের দিকে। তৃণমূল হারের পর প্রতিহিংসা চরিতার্থ করতেই এই খুন করেছে বলে অভিযোগ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications