Panchayat Election 2023: বাংলায় ভয়ঙ্কর কারচুপির খেলা! বিভিন্ন প্রেসে ছাপা হচ্ছে নকল ব্যালট, বিস্ফোরক অধীর
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) কেন্দ্র করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র পঞ্চায়েত ঘোষণা দিন থেকে আজ পর্যন্ত যার অঙ্গ হিসেবে তৃণমূল দলের ক্রীতদাসকে নির্বাচন কমিশনের পদে বসানো হয়েছে। নির্বাচনের সময় এমনভাবে সংকুচিত করা হয়েছে, যাতে করে বিরোধীরা অপ্রস্তুত অবস্থায় পঞ্চায়েত নির্বাচনে নামতে বাধ্য হয়।
অধীর চৌধুরী অভিযোগ করেছেন, তারপরেও মনোনয়ন পত্র (Panchayat Election 2023) জমার সময় যেখানে পাঁচটা পর্যন্ত হওয়ার কথা সেখানে তিনটে পর্যন্ত রাখা হয়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও আবার সন্ত্রাস ও ষড়যন্ত্র করা হয়। সেই সন্ত্রাস ও ষড়যন্ত্রে পুলিশ ও তৃণমূল সবাই জড়িত।

তিনি অভিযোগ করেছেন, হাজার হাজার মানুষ প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তাতেও বাংলার মুখ্যমন্ত্রী ময়দানে নেমে এত উন্নয়ন করার সত্ত্বেও তাঁকে ভোট দিন বলছেন। তিনি যেটা বলছেন না, এরপর থেকে চুরি বন্ধ হয়ে যাবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, খোকাবাবু বলছেন, দিল্লিতে গিয়ে ১০০ দিনের টাকার দাবিতে আন্দোলন করবেন। এতদিন কেউ আন্দোলন করতে বাধা দেয়নি। আজ যখন গ্রাম বাংলার ভোটে মানুষের হাত পড়ে গিয়েছে, তখন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিন এক বিস্ফোরক অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেন, নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে বিভিন্ন প্রেসে। (Panchayat Election 2023) সাধারণ ব্যালট পেপারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং প্রেস থেকে স্ট্রং রুমে যাওয়ার সময় এই কাজ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অধীর চৌধুরী অভিযোগ করেছেন, পুলিশকে চাবি দিতে অস্বীকার করায় পুরুলিয়ায় প্রেসের তিন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে তৃণমূল। এখানে মানুষের ভোটকে নকল ব্যালটে পরিবর্তন করে তাদের (Panchayat Election 2023) জয়কে নিশ্চিত করতে চাইছে।

তিনি অভিযোগ করেছেন, আগামী দিনে বাংলায় নির্বাচনকে (Panchayat Election 2023) প্রহসনে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যে কারণে সবাই সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছে। বারবার আদালতের হস্তক্ষেপে তৃণমূল বিচলিত। তাই তারা কারচুপির নতুন রাস্তা উদ্ভাবন করছে।












Click it and Unblock the Notifications