কাটমানি মন্তব্যের জের, বড়ঞা থানার ওসিকে শোকজ
কাটমানি মন্তব্যের জের, বড়ঞা থানার ওসিকে শোকজ
মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসিকে শোকজ। কাটমানি নিয়ে প্রকাশ্য মন্তব্য করার জন্যই মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। একটি বিজয়া সম্মিলনীতে প্রকাশ্য কাটমানি নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বড়ঞা থানার ওসিকে শোকজ
মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। প্রকাশ্যে কাটমানি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে শোকজ করা হয়েছে তাঁকে। গত ২ দিন ধরে প্রকাশ্য ওসি সন্দীপ সেনের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। গোটা রাজ্যে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। ওসির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

উত্তর দিলেন ওসি
শোকজের প্রেক্ষিতে ইতিমধ্যেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে উত্তর দিয়েছেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। তিনি শোকজের উত্তরে বড়ঞা থানার গ্রামবাসীদের রাস্তা খারাপের অভিযোগ গণস্বাক্ষরের একটি কপি তিনি পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য বড়ঞা থানার ওসির বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন রাজ্য সরকার যেটা চান সেই কথাই তিনি বলেছেন। তাঁর বক্তব্যে কোনও ভুল নেই।

কাটমানি মন্তব্য
কালীপুজোর পরের দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেনের মন্তব্য। একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কাটমানি নিয়ে বলতে শোনা গিয়েছিলেন তাঁকে। তিনি বলেছিলেন, এলাকার স্থানীয় কন্ট্রাক্টর রাস্তা তৈরি করার জন্য ৪০ শতাংশ কম দর দিয়ে টেন্ডার পেয়েছিলেন। তিনি বলেছিলেন এই কন্ট্রাক্টর নিজে ২০ পার্সেন্ট খাচ্ছে। বিডিও অফিসে ৪ পারসেন্ট দিয়েছে । আগের ওসিকে ৫ পার্সেন্ট দিয়েছে । আর খেঁকশিয়ালের বাচ্চাদেরকে আরও প্রায় ৫ শতাংশ টাকা দিতে হয়েছে।

সরব বিরোধীরা
বড়ঞা থানার ওসির এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, পুলিশই কাটমানি নিয়ে কথা বলছে। রাজনৈতিক নেতাদের নিয়ে মত মঞ্চে উঠে বক্তব্য রাখছে ওসি। এর থেকেই স্পষ্ট দেশের আইন শৃঙ্খলার কোন অবস্থা। পুরোটাই শাসক দলে পরিণত হয়েছে বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। বাম নেতা সুজন চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications