মতুয়াদের নাগরিকত্ব দিতে চান না মমতা? রাণাঘাটে আর কী অভিযোগ করলেন অমিত শাহ?

সন্দেশখালি ইস্যু থেকে সিএএ। মঞ্চ থেকে আক্রমণাত্মক হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে সভা অমিত শাহের। রাণাঘাট লোকসভা কেন্দ্রের মাজদিয়ায় সভা করেন তিনি। সেখান থেকে নাগরিকত্ব আইন বিষয়ে বার্তা দেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব ইস্যুতে বাধা দিচ্ছেন। তিনি সিএএ চালু করতে দিচ্ছেন না। তবু নাগরিকত্ব আইন দেশের সঙ্গে বাংলাতেও চালু হবে। জোর গলায় এই দাবি করেন অমিত শাহ। মতুয়া ভোট ব্যাঙ্ক রয়েছে রাণাঘাট লোকসভা কেন্দ্রে। ফলে নাগরিকত্ব ইস্যু তাৎপর্যপূর্ণ এখানে। একথা বরাবর দাবি করছে রাজনৈতিক মহল।

বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের হয়ে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, " বহু মানুষ আজও নাগরিকত্ব পায়নি। কেন্দ্রীয় সরকার তা দিতে চাইছে। কিন্তু ভোট রাজনীতির জন্য বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করা হচ্ছে।"

গত দিন বাংলায় সভার সময় সন্দেশখালি সম্পর্কে কোনও বক্তব্য রাখেননি অমিত শাহ। তাই নিয়ে তৃণমূল কংগ্রেস রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছিল। কারণ, সেই সভার আগে একটি ভিডিও সামনে আসে। বিজেপি টাকা দিয়ে সন্দেশখালিতে এইসব করিয়েছে। এমন বক্তব্য উঠে আসে ওই ভিডিওতে।

আজ শুক্রবার সন্দেশখালি নিয়ে আরও একবার আক্রমণাত্মক হয়ে উঠলেন অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রীর একজন মহিলা। সেই রাজ্যে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ করা হচ্ছে। এই ঘটনা লজ্জাজনক। সন্দেশখালির অপরাধীদের উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। তারা শাস্তি পাবে। এই কথা বললেন অমিত শাহ।

রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। চতুর্থ দফার ভোটের আগে তৃণমূল ভয় দেখাচ্ছে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। ফলে নিরাপত্তার অভাব থাকবে না। সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+