জেল ফুটো হয়ে বেরিয়ে আসবেন মমতা? ভোটে জেতার জন্য সকলকে গ্রেফতার করছে বিজেপি?

বিজেপি তাঁকে জেলে ভরলে তিনি জেল ফুটো হয়ে বেরিয়ে আসবেন। এমনই কড়া বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের তরফে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী।

কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে বিজেপির প্রতি আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এজেন্সিকে সামনে রেখে বিজেপি সরকার কাজ করছে। নির্বাচনে জেতার জন্য বিরোধীদের জেলে ভরা হচ্ছে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

জেল ফুটো হয়ে বেরিয়ে আসবেন মমতা? ভোটে জেতার জন্য সকলকে গ্রেফতার করছে বিজেপি?

লোকসভা ভোট সামনেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের সঙ্গে জনসংযোগ শুরু করে দিয়েছেন। নদিয়ার কৃষ্ণনগরে বৃহস্পতিবার তিনি প্রশাসনিক সভা করলেন। সেখান থেকেই বিজেপি সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন। বিজেপি বসন্তের কোকিল। নির্দিষ্ট সময়ে ভোট চাইতে আসবে। এমন কটাক্ষ করলেন তিনি।

গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সরাসরি মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এড়িয়েও যাননি প্রসঙ্গ। তাঁকেও জেলে ভরা হতে পারে। তাঁকে জেলে ভরলে জেল ফুটো করে তিনি বেরিয়ে আসবেন। এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনে জেতার জন্য বিজেপি মরিয়া হয়ে রয়েছে। সেই কারণে সবাইকে জেলে ভরা হচ্ছে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এজেন্সিদের দিয়ে কাজ করাচ্ছে। এজেন্সির জোরে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। যেদিন তারা সরকারে থাকবেন না। সেদিন এজেন্সি সঙ্গে থাকবে না।

কৃষ্ণনগরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকেও যদি জেলে পোড়েন, জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সকলকে জেলে ভরছেন। আমরা সবাই চোর? আর আপনারা সাধু ? চোরদের জোরদার, জোদ্দার। চোরের মায়ের বড় গলা! আজকে ক্ষমতায় আছে, তাই এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না। সব উধাও হয়ে যাবে।"

রাজ্যের ১০০ দিনের কাজের টাকা বিজেপি সরকার দিচ্ছে না। আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আরও একবার সেই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে বাংলার মানুষের উন্নয়নের জন্য কী কী করা হচ্ছে। তার খতিয়ানও মুখ্যমন্ত্রী দিয়ে দেন।

মানুষের কাছে প্রশ্ন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কাকে বেছে নেবেন? যারা বসন্তের কোকিল হয়ে ভোট চাইতে আসে, তাদের? না কী ৩৬৫ দিন যারা সাধারণ মানুষের সঙ্গে থাকেন। যাদের চাইলেই পাওয়া যায়। একসময় প্রধানমন্ত্রী নিজেকে পাহারাদার বলে উল্লেখ করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী সেই পাহারাদার শব্দ তাঁর বক্তব্যে ব্যবহার করলেন।

"আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে? ভরসা আছে? আস্থা আছে?" উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। "দিল্লি জয় আমরাই করব। বাংলা পথ দেখাবে।" বললেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+