Yusuf Pathan: বহরমপুরে বিজেপির জন্যই মসৃণ তৃণমূলের জয়, অধীরের হারের কারণ স্পষ্ট চমকপ্রদ পরিসংখ্যানে
Yusuf Pathan: বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে এই প্রথম জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রশংসাসূচক জায়ান্ট কিলার তকমা পেলেন।
তবে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অধীরের হারে বড় ফ্যাক্টর হয়েছে বিজেপির বিপুল ভোটবৃদ্ধি। যার ফলে বড় ক্ষতি অধীরের, ভোটের হার কমলেও লাভবান তৃণমূল।

অধীর অবশ্য তাঁর পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। অধীরের বক্তব্য, তাঁকে হারানোর জন্য মরিয়া হয়ে বহরমপুর লোকসভা এলাকায় দাঙ্গা করিয়েছেন মমতা। তারপর এক তৃণমূলের বিতর্কিত মন্তব্যে ভোটবাক্সে ব্যাপক সাম্প্রদায়িক মেরুকরণ পরিলক্ষিত হয়েছে।
২০১৪ সালের তুলনায় এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোট কমেছে ১.৩৮ শতাংশ। কংগ্রেসের ভোট কমেছে ১৩.৭৩ শতাংশ। বিজেপির ভোট ১৫.৮৬ শতাংশ বেড়েছে। শুভেন্দু অধিকারীও ভোটের আগে বলেছিলেন, অধীর তিনে থাকবেন। জিতবেন নির্মল কুমার সাহা।
বিশিষ্ট চিকিৎসক নির্মল কুমার সাহার দ্বারা উপকৃত অনেকেই আছেন। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা নিশ্চিতভাবেই বিজেপির পক্ষে ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে। কিন্তু তাতেও বিজেপি প্রার্থী তিনেই রয়েছেন। কিন্তু তিনি যত ভোট কেটেছেন, সেটাই বিপদ বাড়িয়েছে অধীরের।
এই লোকসভা কেন্দ্রের মধ্যে শুধু বহরমপুর বিধানসভাতেই ২০২১ সালে জিতেছিল বিজেপি। বাকি সবগুলিতে তৃণমূল। অধীর এবার লিড পেয়েছেন শুধু বহরমপুর বিধানসভা ক্ষেত্রেই। বহরমপুর পুরসভাতেও পিছিয়ে তৃণমূল। বহরমপুর বিধানসভা ক্ষেত্রে কংগ্রেস পেয়েছে ৮৩ হাজার ৪০১টি ভোট, বিজেপি ৭৬ হাজার ৪৭৪ ভোট এবং তৃণমূল ৪৬,৯৯৪টি ভোট পেয়েছে।
বড়ঞায় লিড পেয়েছেন বিজেপি প্রার্থী। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। এই বিধানসভা ক্ষেত্রে বিজেপি পেয়েছে ৬৩ হাজার ৪৭৬টি ভোট, তৃণমূল ৬২ হাজার ৯১৮ ভোট এবং কংগ্রেস পেয়েছে ৩৯ হাজার ৬৪টি ভোট।
কান্দিতে কংগ্রেসের শক্তিক্ষয় অব্যাহত। এখানে তৃণমূল পেয়েছে ৭২ হাজার ৭৬৩টি ভোট, কংগ্রেস পেয়েছে ৫৯ হাজার ৮০৮টি ভোট, বিজেপির ঝুলিতে গিয়েছে ৫০ হাজার ৩টি ভোট। ভরতপুরে তৃণমূল পেয়েছে ৭৮ হাজার ৫১৪টি ভোট, কংগ্রেস ৫৯ হাজার ৯৫৬টি ভোট, বিজেপি পেয়েছে ৩৯ হাজার ৩৮৫ ভোট।
রেজিনগর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল পেয়েছে ৯৬ হাজার ৮৩৪টি ভোট, কংগ্রেস ৫৪ হাজার ৭০৬টি ভোট, বিজেপি পেয়েছে ৫০ হাজার ৪২৫টি ভোট। বেলডাঙায় ইউসুফ পেয়েছেন ৭৭ হাজার ১২২টি ভোট, অধীর ৭২ হাজার ৬৬৭, নির্মল ৫০ হাজার ৬০টি ভোট। নওদায় তৃণমূল পেয়েছে ৮৮ হাজার ৪৮৫টি ভোট, কংগ্রেস ৬৮ হাজার ৫৬৯ এবং বিজেপি পেয়েছে ৪০,৫৪৭টি ভোট।
পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি। নির্মল পেয়েছেন ১,৫১৫টি ভোট, অধীর ১,৩২৩টি এবং ইউসুফ ৮৮৬টি ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। ইউসুফ পেয়েছেন মোট ৫,২৪,৫১৬টি ভোট। অধীর পেয়েছেন ৪,৩৯,৪৯৪টি ভোট। বিজেপি পেয়েছে ৩,৭১,৮৮৫টি ভোট। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বহরমপুর লোকসভা আসনে পেয়েছিল ১,৪৩,০৩৮টি ভোট। অধীর পেয়েছিলেন ৫,৯১,১৪৭টি ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৫,১০,৪১০টি।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা












Click it and Unblock the Notifications