সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
জাতীয় সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের নতুন আইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নদীয়ার শান্তিপুরের বিহারিয়া মৌজার এক ক্ষতিগ্রস্তের আনা মামলায় জেলাশাসকের পদ্ধতিগত ত্রুটির কারণে সোমবার সালিশি পদ্ধতির গোটা প্রক্রিয়ায় বাতিল করে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি আশীষ চক্রবর্ত্তী।
এখনও পর্যন্ত যে সমস্ত জমি দাতারা ক্ষতিপূরণ পাননি এদিন আদালতের এই নির্দেশের ফলে তাদেরকে কেন্দ্রীয় সরকারের ২০১৪ সালের আনা ক্ষতিপূরণের নতুন আইনে ক্ষতিপূরণ দিতে হবে।
মামলাকারির আইনজীবী অরিন্দম দাস জানান, বারাসাত ডাকবাংলো মোড় থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হয় ২০১০ সালে। সেই অনুযায়ী ১৯৫৬ সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণের ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন করে। ২০১৪ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হয় গোটা দেশে। এই আইনকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শান্তিপুরের বাসিন্দা পূর্ণচন্দ্র বিশ্বাস। তার আনা মামলাতেই সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আদালতের রায়ে দুস্থ জমিদাতাদের আর্থিক সহায়তার একটা বড় সুযোগ এনে দিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications