Ram Navami 2024: রাম নবমীর মিছিলে ছাদ থেকে ইটবৃষ্টি! রণক্ষেত্র মুর্শিদাবাদ, মোতায়েন র্যাফ
Ram Navami 2024: রাম নবমীর মিছিলে ছাদ থেকে ইটবৃষ্টি! আর তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটল মুর্শিদাবাদে (Murshidabad) । ঘটনায় আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও জানা গিয়েছে। এমনকি কাঁদানের গ্যাসের শেল ফাটানো হয় বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বুধবার রাতেই ঘটনাস্থলে যান প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শক্তিপুর। ইতিমধ্যে ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Ram Navami 2024) হয়েছে।

যদিও সেই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। কিন্তু ভাইরাল হওয়া ভিডিও'তে দেখা যাচ্ছে, শক্তিপুর এলাকা দিয়ে রামনবমীর (Ram Navami 2024) মিছিল যখন যাচ্ছিল সেই সময় আশেপাশের বাড়ি থেকে পাথর ছোঁড়া হচ্ছে। এমনকি বোমা ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন রামভক্ত আহত হয়েছেন বলে খবর।
ইয়াদের স্থানীয় বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনাকে ঘিরে একেবারে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একেবারে হিমশিম অবস্থা হয় পুলিশের। অবস্থায় এতটায় নিয়ন্ত্রণে বাইরে চলে যায় যে একপ্রকার পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।
এমনকি ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। ঘটনার কথা শুনে রাতেই এলাকায় ছুটে যান অধীর চৌধুরী। দেখা করেন আহতদের সঙ্গেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন, একেবারে পরিকল্পনা করে উস্কানি দেওয়া হচ্ছে উত্তেজনার। নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। আরও অতিরিক্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানোর কথা বলা হয়েছে বলে জানান কংগ্রেস প্রার্থী।
তবে এই ঘটনায় প্রশাসনের একাংশের বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, শান্তিপূর্ণ ভাবে মিছিল চলছিল। ছাদ থেকে ইটবৃষ্টী করা হচ্ছে। আর দেখার দায়িত্ব তো প্রশাসনের। কীভাবে এই ঘটনা ঘটল? প্রশ্ন বঙ্গ বিজেপির। শুধু মিছিলে নয়, দোকান-বাড়ি ভাংচুর করা হয়েছে বলেও দাবি। এই বিষয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, প্রশাসনের কাছে অনুমতি নিয়েই মিছিল বের হয়। এরপরেও হামলা হল। মমতার পুলিশ এতে যোগ দিয়েছে বলে মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার।
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে থমথমে পরিস্থিতি এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। বসানো হয়েছে পুলিশ পিকেট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications