আলকায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ১

আলকায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ১

আবারও আলকায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে ১ জন কে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির নাম শেখ জাহাঙ্গির। মুর্শিদাবাদের নজিনগরের বাসিন্দা সে।

 আলকায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ১

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কলকাতা থেকে এনআইএ-র একটি দল জলঙ্গির ৪টি জায়গায় হানা দেয়। সেখান থেকেই একজনকে গ্রেফতার করতে পেরেছে এনআইএ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৪টি গাড়িতে এসে পর পর কয়েকটি বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন এনআইএ-র গোয়েন্দারা।

তাঁদের সঙ্গে ছিলেন বিএসএফ এবং পুলিশ আধিকারিকও। অভিযানে ১ জনকে আটক করা হয়। ধৃতকে স্থানীয় বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আল-কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি ও জঙ্গিপুরের ১১টি জায়গায় তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছিল এনআইএ। এর পাশাপাশি এর্নাকুলাম থেকে গ্রেফতার হয়েছিলেন আরও ৩। তাঁদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু সূত্র মেলে। সেই সূত্রেই সোমবার রাতের হানা বলে গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+