রানাঘােট তৃণমূল-সিপিএমে ভাঙন, প্রায় ৩০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে
রানাঘােট তৃণমূল-সিপিএমে ভাঙন, প্রায় ৩০০ কর্মী যোগ দিলেন বিজেপিতে
ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণবঙ্গ সম্মেলন উপলক্ষে ১৩ ডিসেম্বর রানাঘাট পরিমল ভবনে আয়োজিত প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে প্রায় তিন শতাধিক কর্মী সমর্থক সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।

রবিবার রানাঘাটে আয়োজিত ভারতীয় জনতা মজদুর সেলের সম্মেলন ও প্রকাশ্য সভা উপলক্ষে রানাঘাট শহর সেজে উঠেছিল। সংগঠিত এবং অসংগঠিত শ্রমিক, মজদুর সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষের সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের সম্মেলন উদ্বোধনের পর সাংসদ জগন্নাথ সরকার বলেন, বাংলার মানুষ, তৃনমূলের সীমাহীন সন্ত্রাস দেখতে দেখতে আজ বড্ড ক্লান্ত। রাজ্যের এই অসহিষ্ণু দৃশ্য দেখছেন আর ভাবছেন, কত দ্রুত তৃণমূলের অপশাসন থেকে মুক্ত হয়ে রাজ্যে বিজেপির সুশাসন প্রতিষ্ঠা করা যায়। তারা আরও ভাবছেন, স্বৈরাচারী দুর্নীতিগ্ৰস্থ তৃনমূলের অপশাসন বাংলায় আর নয়, এদের হাত থেকে রাজ্যকে মুক্ত করতে রাজনৈতিক পালা বদল অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই, উন্নয়ণ নেই, শুধু আছে সিন্ডিকেট রাজ, মেলা-খেলা তুষ্টিকরণ সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কন্ঠরোধ করে গণতন্ত্র হত্যার অপপ্রয়াস। এহেন অন্যায় রাজ্যে আর বরদাস্ত নয়, পরিবর্তনের আবহে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কর্মসূচি রূপায়নের মধ্যদিয়ে বাংলায় নবজাগরণের প্রতিক্ষায় বাংলার আপামর জনতা। সীমাহীন দুর্নীতি সহ লাগামহীন দুর্নীতি, রাজ্যের প্রশাসন কে দলদাসে পরিনত সহ, ক্রিমিনালদের রাজনৈতিক প্রশ্রয় দিয়ে রাজনীতিকে কলুসিত করেছে? রবীন্দ্রনাথ,কাজী নজরুল, নেতাজী সুভাষ,স্বামী বিবেকানন্দ, ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা আজ শাসক তৃণমূলের অদূরদর্শিতায় ক্রমশঃ পিছিয়ে পড়ছে। রাজনীতিকে এতটা নিচে নামানো যায়! এই পাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যবাসীকে শেখালো, বললেন সাংসদ জগন্নাথ সরকার।












Click it and Unblock the Notifications