WTT Contender 2023: টেবিল টেনিসের বিশ্বমঞ্চে বাজিমাত সুতীর্থা-ঐহিকা জুটির

বিশ্ব মঞ্চে আবারও বাজিমাত দুই বঙ্গ কন্যার। বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন সুতীর্থা এবং ঐহিকা মুখোপাধ্যায়ের জুটি। ফাইনালে জাপানের মিওয়া হরিমোতো এবং মিউয়ি কিহারা জুটিকে হারালেন তাঁরা। ৩-১ ফলে জিতেন দুই বঙ্গ তনয়া। খেলার ফল ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১।

এই প্রথমবার ভারত এই খেতাব জিতল। ফাইনালে ওঠার পথে সুতীর্থা-ঐহিকা জুটি হারান বিশ্বের চার নম্বরে থাকা এবং টুর্নামেন্টের শীর্ষ বাছাই কোরিয়ান য়ুবিন-জিয়ন জিহি জুটিকে। যে জুটি আবার বিশ্ব পর্যায়ে রুপো জিতেছে। সুতীর্থাদের পক্ষে খেলার ফল ছিল ৭-১২, ১১-৯, ১১-৯,৭-১১, ১১-৯। শক্তিশালী জুটিকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে বাড়তি আত্মবিস্বাস নিয়েই নামেন দুই বঙ্গ কন্যা।

সুতীর্থা

সেমিফাইনালের কড়া টক্করের পর ফাইনালে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পান সুতীর্থরা। মহিলাদের সিঙ্গলসে বিশ্বে ১৫ নম্বরে আছেন কিহারা। সেখানে হরিমোতো ২৫ নম্বরে আছেন। ডাবলস ক্রম তালিকায় তাঁরা রয়েছেন ১২৫ নম্বরে। সেখানে সুতীর্থারা ডাবলসের ক্রমতালিকায় আছেন ৩৬ নম্বরে।

ফলে ফাইনাল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে শুরু করে ভারতীয় প্রতিযোগিরা।প্রথম গেমে ১১-৫ ফলে জয়ের পর দ্বিতীয় গেমেও ১১-৬ ফলে জিতে যান সুতীর্থারা। কিন্তু তৃতীয় গেমেই ছন্দপতন ৫-১১ ফলে হারেন তাঁরা। চতুর্থ গেমেও লড়াই হল হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ১৩-১১ ফলে জিতে খেতাব নিশ্চিত করলেন সুতীর্থা-ঐহিকা জুটি।

সুতীর্থা

সুতীর্থারা খেতাব জিতলেও এই টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন ভারতের বাকি প্রতিযোগীরা। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান শরথ কমল এবং সাথিয়ান গনেশন। হরমীত দেশাইও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন।

মহিলাদের সিঙ্গলসেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারত। মণিকা বাত্রা, দিয়া আকুলা, শ্রীজা পরাগ তিনজনেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। ঐহিকা মুখোপাধ্যায় দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যান, যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নেন সুতীর্থা।

সুতীর্থা

সাফল্য আসেনি মিক্সস ডাবলস বা পুরুষদের ডাবলসেও। মেয়েদের ডবলসে ট্রফি এলেও মিক্সড ডবলসে ও পুরুষদের ডবলসে সেমিফাইনালেই হার ভারতের। মিক্সড ডবলসে মনিকা বাত্রা-সাথিয়া জ্ঞানেশ্বরণ জুটি সেমিফাইনালে হারে। পাশাপাশি, পুরুষদের ডবলসে মানব বিকাশ ঠাক্কার-মানুষ উৎপলভাই জুটিও শেষ চারেই হেরে যায়।

যদিও সব ব্যর্থতা ঢেকে দিলেন সুতীর্থা-ঐহিকা জুটি। তাঁর হাত ধরেই প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বাদ পেল ভারত। এশিয়াডের আগে এই সাফল্য বাড়তি আত্মবিশ্বাস দেবে সুতীর্থাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+