World Chess Championship: একাদশ রাউন্ডে লিরেনকে হারালেন, দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে এগিয়ে গেলেন গুকেশ

ক্রিকেটে হতাশার মধ্যেই দাবায় স্বস্তি দিলেন ডি গুকেশ। রবিবার ছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১১তম রাউন্ডের খেলা। পর পর সাতটি গেম ড্র হয়েছিল। কিন্তু রবিবার কিস্তিমাত করলেন ভারতের গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারালেন গুকেশ। এরফলে ১১তম রাউন্ড শেষে ৬-৫ ফলে এগিয়ে গেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

মোট ১৪ রাউন্ডের ফেলা শেষেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়। রবিবার একাদশতম রাউন্ডে এগিয়ে যাওয়ায় খানিকটা সুবিধা পেলেন গুকেশ। আগামী তিনটি ম্যাচ না হারলেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হল ভারতীয় দাবারুর কাছে।

এই ম্যাচে সাদা ঘুটি নিয়ে খেলতে শুরু করেন গুকেশ। শুরু থেকেই চাপে রাখার সিদ্ধান্ত নেন প্রতিপক্ষকে। ভারতীয় প্রতিপক্ষের একের পর এক চালে শুরু থেকেই চাপে ছিলেন লিরেন। দ্রুত চাল দেওয়ার সিদ্ধান্ত নেন গুকেশ। ভাকতীয় গ্র্যান্ড মাস্টার প্রথম চারটি চাল দেওয়ার জন্য ২৫ সেকেন্ডের বেশি সময় নেননি। অন্যদিকে লিরেন নিলেন ২৫ মিনিট সময়।

রবিবার ১১তম রাউন্ডের ১০টি চালের পরই লিরেনকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেন গুকেশ। কিন্তু এগিয়ে থাকার সুবিধা নিতেই ১১ তম চাল অনেকটা সময় ধরে নেন গুকেশ। এই একটি চাল দিতেই ১ ঘণ্টা ১৭ সেকেন্ড সময় নেন গুকেশ। কারণ এগিয়ে থাকায় তাঁর লক্ষ্য ছিল সময় নষ্ট করা। কিন্তু ১৫তম চালের পর দেখা গেল দুই প্রতিযোগিই সমান পয়েন্টে আছেন। এমমনকি গুকেশের থেকে এগিয়েও যান লিরেন। কিন্ত পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করলেন গুকেশ।

ভারতীয় দাবাড়ুকে ২৬ মিনিটের মধ্যে শেষ ২৫টি চাল দিতে হত। লিরেনের হাতে ছিল ৪০ মিনিট। খেলা শেষের দিকে যায় ততই টান টান হতে থাকে। শেষ ১৫ মিনিটে গুকেশকে ১৫টি চাল দিতে হত। সেখানে লিরেনের কাছে শেষ ১৬টি চালের জন্য মাত্র ৮ মিনিট সময় ছিল। এরই ফলে ভুল করতে বাধ্য হলেন চিনের প্রতিযোগী। গুকেশের বেশ কিছু চালের জবাব দ্রুত দিতে গিয়েই হারতে হল লিরেনকে।

সোমবার ১২তম রাউন্ডের খেলা, মঙ্গলবার বিশ্রাম। শেষ দুটি খেলা হবে বুধ ও বৃহস্পতিবার। ফলে চলতি সপ্তাহেই নির্ধারণ হয়ে যাবে কে হচ্ছেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন। ভারত থেকে এখনও একমাত্র বিশ্বনাথন আনন্দই দাবার বিশ্বসেরা হয়েছেন। এবার প্রত্যাশা তৈরি হয়েছে ডি গুকেশকে নিয়ে। এখনও তিনটি রাউন্ড বাকি। তার পরেই হবে কিস্তিমাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+