Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Olympics 2024: প্যারিসে থাকছে পদকের বিরাট প্রত্যাশা, ভারতীয় দলে সবচেয়ে বয়স্ক এবং সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ কারা?

কয়েকদিন পরই শুরু প্যারিস অলিম্পিক্স। ভারত থেকে এবার মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস যাবেন। বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হবে। তবে এবারের ভারতীয় দলে সবচেয়ে বয়স্ক এবং সর্ব কনিষ্ঠ ক্রীড়াবিদ কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

টেনিসে নতুন ইতিহাস তৈরি করছেন ভারতের খেলোয়াড় রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে বিশ্বের এক নম্বর হয়েছেন তিনি। তবে এবার আরও একটি নজির তৈরি করলেন বোপান্না। কথায় আছে বুড়ো হাড়ে ভেল্কি। সেটা আরও একবার কার্যকর করতেই প্যারিসে নামবেন ভারতীয় এই টেনিস তারকা। রোহান বোপান্না প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় দলে সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ। ১৪ বছর বয়সে, ধিনিধি দেসিংঘু হলেন ভারতীয় দলের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ।

Olympics 2024

টেনিসের ওপেন যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়ছেন তিনি। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতছেন তিনি। রড লেভার এরিনায় সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলস ট্রফি জিতেছেন বোপান্না। এবার তাঁর সামনে প্যারিসে পদক জয়ের হাতছানিল। অলিনম্পিক্সে টেনিসে ভারত থেকে একমাত্র পদক জিতেছেন লিকয়েন্ডার পেজ।

অন্যদিকে সর্ব কনিষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে এবার ভারত থেকে প্যারিস অলিম্পিক্সে নামবেন সাঁতারু ধিনিধি দেসিংঘু। সরাসরি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ধিনিধি। ইউনিভার্সালিটি কোটায় সুযোগ পেয়েছে। ২০০ মিটার ফ্রিস্টাইল প্রতিযোগিতায় নামবে ধিনিধি দেসিংঘু ।

ভারতীয় সাঁতারুরা এ বা বি কোয়ালিফিকেশন টাইমে পৌঁছতে পারেননি। তবে ধিনিধির আত্মবিশ্বাস বাড়িয়েছে তাঁর সাম্প্রতিককালের পারফরম্যান্স। জাতীয় গেমস ও সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গত বছর পদক জিতেছেন। চলতি বছরে তিনি দেশের সেরা মহিলা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন।

বেঙ্গালুরুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ধিনিধি অপেক্ষা করছে সেই দিনটির, যে দিন সে প্রথম বার পুলে নামবে। সোনা ছাড়া অন্য কিছুর কথা ভাবছে না সে। ধিনিধি বলে, "আমি খুব উত্তেজিত। শুধু সেই দিনটার অপেক্ষা করছি। ভাল সাঁতার কাটতে হবে। দেশের হয়ে খেলার থেকে বড় কিছু হয় না। সোনা জিততেই হবে।"

৭২ বছর আগে সাঁতারে ভারতীয় মহিলাদের পথ দেখিয়েছিলেন আরতি। বাঙালি আরতি মাত্র ১২ বছর বয়সে অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিলেন দেশকে। ৭২ বছর পরে সেই ব্যাটনই এগিয়ে নিয়ে যাচ্ছে ধিনিধি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+