ইতালিকে হারিয়ে সেমিফাইনালে উদিতারা, ভারতীয় মহিলা হকি দলের অলিম্পিকের ছাড়পত্র লাভের সম্ভাবনা উজ্জ্বল

Women's Hockey: চলতি বছরেই প্যারিস অলিম্পিক্স। আর তাতে ভারতীয় মহিলা হকি দল অংশ নিতে পারবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল হলো আজ ভারত ৫-১ গোলে ইতালিকে হারানোয়।

রাঁচিতে চলছে এফআইএইচ অলিম্পিক কোয়ালিফায়ার। তাতেই আজ ভারত ছিনিয়ে নিল দুরন্ত জয়। সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি।

ইতালিকে হারিয়ে সেমিফাইনালে উদিতারা

এদিনই কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নেমেছিলেন উদিতা দুহান। তিনি দলের জয়ে অবদান রাখলেন জোড়া গোল করে। ম্যাচের প্রথম ও ৫৫ মিনিটের মাথায় গোল করেন উদিতা। দীপিকা ৪১ মিনিটে, সালিমা টেটে ৪৫ মিনিটে এবং নবনীত কৌর ৫৩ মিনিটে গোল করেন।

এই জয়ের ফলে পুল বি-তে ভারত দ্বিতীয় স্থান নিয়ে শেষ চারে গেল। ভারত তিনটি ম্যাচের ২টিতে জিতেছে। অপরাজেয় থেকে পুল বি-র শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভারত সেমিফাইনালে খেলবে পুল এ-র শীর্ষ স্থানাধিকারী জার্মানির। ইউএসএ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জাপানের বিরুদ্ধে।

প্রথম তিনটি স্থানাধিকারী দল প্যারিস অলিম্পিক মহিলা হকিতে অংশগ্রহণের ছাড়পত্র পাবে। ভারত এই কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১ গোলে পরাস্ত হয়েছিল। আজকের ম্যাচে ভারত আধিপত্য বজায় নিয়েই খেলে। উদিতা যেমন ব্যাকে দুর্ভেদ্য ছিলেন, তেমনই মাঝমাঠে নজর কাড়লেন নেহা গয়াল, সালিমারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+