Paris Paralympics: টোকিও-র পদকের সংখ্যাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য, প্যারালিম্পিক্সে ভারতীয়দের মধ্যে ফোকাসে কারা?
২৮ অগাস্ট শুরু হচ্ছে প্যারালিম্পিক্স।এই প্রতিযোগিতা চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি।ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। এবার সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পারফরম্যান্স সবচেয়ে ভাল ছিল। পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জেতে ভারত। অ্যাথলেটিক্স থেকে মোট ৮টি, আর্চারি থেকে ১টি, ব্যাডমিন্টন থেকে ৪টি, শুটিং থেকে ৫টি এবং টেবল টেনিস থেকে ১টি পদক এসেছিল। এবার ভারত থেকে পদক জয়ের দাবিদার কারা? তুলে ধরা এই প্রতিবেদনে।

মারিয়াপ্পান থ্যাঙ্গাভেলু টোকিও-তে হাইজ্যাম্পে টি৬৩ বিভাগে রুপোর পদক পেয়েছিলেন, এবার সোনার পদকের লক্ষ্যেই প্যারিসে নামছেন ভারতীয় এই প্যারা অ্যাথলিট। এরআগে এশিয়ান গেমসে রুপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তামিল এই ক্রীড়াবিদ।
পুরুষদের শর্টপুটে এফ৪৬ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা সচিন খিলাড়ি এবার প্যারিসের প্যারালিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। প্যারা অ্যাথলেটিক্সে নজর থাকবে একতা ভানের দিকে। মহিলাদের এফ৫১ ক্লাব থ্রো বিভাগে বিগত কয়েক বছর ধরেই তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো।এছাড়াও প্যারা অ্যাথলেটিক্সে নজর থাকবে সিমরন শর্মার দিকে।
টোকিও-র সোনার পদক ধরে রাখার লক্ষ্য নিয়েই প্যারিসে নামবেন প্যারা শ্যুটার অবনী লেখরা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে আর২ বিভাগে নামবেন অবনী। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পর পর সোনা জয়ী মোনা আগরওয়াল এবার প্যারিসে এয়ার রাইফেল শ্যুটিংয়ে এসএইচ টেন বিভাগে নামবেন।
শ্যুটিংয়ে মনীষ নারওয়াল নামবেন টোকিও-তে সোনার পদক ধরে রাখার লক্ষ্য নিয়ে। ৫০ মিটার পিস্তল ইভেন্টে এসএইচ ১ বিভাগে সোনা জিতেছিলেন মনীষ। এবার তাঁকে ঘিরে রয়েছে পদকের বিরাট প্রত্যাশা। ২০২২ সালে প্যারা এশিয়ান গেমসে সোনা জয়ী প্যারা তিরন্দাজ শীতল দেবী এবার প্যারালিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। টোকিওতে ব্রোঞ্জ জয়ী প্যারা আর্চার হরবিন্দর সিংয়ের দিকে এবার বাড়তি নজর থাকবে।
প্যার ব্যাডমিন্টনে এসএইচ ৬ বিভাগে টোকিও-তে সোনা জিতেছিলেন কৃষ্ণ নগর। এবার তিনি নামবেন সোনার পদক ধরে রাখার লক্ষ্য নিয়ে। এছাড়াও প্যারা ব্যাডমিন্টনে মানসী জোসী, মনদীপ কৌরের দিকে নজর থাকবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications