Tokyo Olympics : সেমিফাইনালে পরাজিত মহিলা হকি দলের অধিনায়ক ও কোচের সঙ্গে মোদীর কথা

Tokyo Olympics : মহিলা হকি দলের লড়াইয়ের প্রশংসায় মোদী, শুভেচ্ছায় মুখর সোশ্যাল মিডিয়া

টোকিও অলিম্পিকে তিরে এসে তরী ডুবলেও ভারতীয় মহিলা হকি দলের পারফরম্যান্সের প্রশংসায় মুখর হয়েছে দেশ। ইতিহাস রচনা করা রানি রামপাল, সবিতা পুনিয়াদের পাশে দাঁড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বললেন দলের অধিনায়ক ও কোচের সঙ্গে। সেমিফাইনাল হেরে গেলেও পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি ভারতের মহিলা হকি দলের। প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে খেলবে ওমেন ইন ব্লু। তার আগে গুরজিৎ কৌরদের শুভেচ্ছা জানিয়েছে দেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে হেরে গেলেও ভারতীয় মহিলা হকি দলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। জেতা-হারার উর্ধ্বে উঠে ম্যাচ জুড়ে রানি রামপালরা যে পারফরম্যান্স দিয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। দেশের মহিলা হকি দলের খেলোয়াড়দের দক্ষতায় মুগ্ধ হয়েছেন মোদী। জানিয়েছেন যে গোটা দেশ তাঁদের সাফল্যে গর্বিত। আগামী ম্যাচের জন্য ওমেন ইন ব্লু-কে শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। পরে মহিলা হকি দলের কোচ রানি রামপালের সঙ্গে ফোনেও কথা বলেন মোদী। ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য উদ্বুদ্ধ করতে কথা বলেন কোচ জোয়ের্দ মারিজনের সঙ্গেও।

কিরেণ রিজিজু

ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে নিজের একটি পুরনো সাক্ষাতের ভিডিও পোস্ট করেছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। লিখেছেন যে এই হারে হতাশ হওয়ার কারণ নেই। দলের প্রতিটি সদস্য ভারতকে গর্ব করেছেন বলেও জানিয়েছেন দেশের বর্তমান আইনমন্ত্রী। টোকিও অলিম্পিক থেকে পদক জয়ের সুযোগ এখনও মহিলা হকি দলের কাছে রয়েছে বলেও লিখেছেন রিজিজু।

ভিভিএস লক্ষ্মণ

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে হেরে গেলেও ভারতীয় মহিলা হকি দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রানি রামপালদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। আগামী ম্যাচের জন্য ওমেন ইন ব্লু-কে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান।

হকি কোচের ধন্যবাদ

আগামী ৬ অগাস্ট অর্থাৎ শুক্রবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলতে নামবে ভারতের মহিলা হকি দল। তাঁর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পেরে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন দলের বিদেশি কোচ জোয়ের্দ মারিজনে। প্রধানমন্ত্রী মোদীর বার্তা তিনি দলের বাকি সদস্যের কাছে পৌঁছে দেবেন বলেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রানি রামপালদের কোচ।

স্বপ্নকে তাড়া করছে

আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনাল হেরে গেলেও টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের পদক জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। ব্রোঞ্জ জিতে এখনও দেশকে গর্বিত করার সুযোগ পাবেন রানি রামপালরা। ফলে স্বপ্নকে ছুঁতে ওমেন ইন ব্লু-র দৌড় যে অব্যাহত, এ সংক্রান্ত টুইটে জানিয়েছে হকি ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+