Tokyo Olympics : সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ৩ অ্যাথলিট সহ আরও ২৪, তবু শান্ত আইওসি
Tokyo Olympics : করোনা আক্রান্ত ৩ অ্যাথলিট সহ আরও ২৪, তবু আশাবাদী আইওসি
করোনা ভাইরাসের আবহেই ছয় দিন অতিক্রম করে ফেলল টোকিও অলিম্পিক। জোরকদমে চলছে প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন অ্যাথলিটরা। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাবও। গেমসের সঙ্গে সংযুক্ত আরও ২৪ জনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরও নির্লিপ্ত ভূমিকাই পালন করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

নতুন করে আক্রান্ত ২৪
গত ২৪ ঘণ্টায় টোকিও অলিম্পিকের সঙ্গে সংযুক্ত আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। আক্রান্তদের মধ্যে তিন জন অ্যাথলিট, ১৫ জন ঠিকাদার ও ৬ জন গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মী বলে জানানো হয়েছে। বুধবার টোকিও গেমসের সঙ্গে সংযুক্ত ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সবমিলিয়ে কোথায় দাঁড়াল সংখ্যা
বৃহস্পতিবারের পরিসংখ্যান ধরে সবমিলিয়ে টোকিও অলিম্পিকের সঙ্গে সংযুক্ত মোট ১৯৩ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে অ্যাথলিটদের সংখ্যা কম হলেও কেবল গেমস ভিলেজে ২৩ জনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টোকিওয় করোনার প্রভাব
টোকিও অলিম্পিকে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। বুধবার জাপানের রাজধানীতে যেখানে ৩১৭৭ জনের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছিল, সেখানে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৬৫ জন। তাঁদের মধ্যে ৮১ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সবমিলিয়ে জাপানে গত ২৪ ঘণ্টায় ৯৫৮৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর।

নির্লিপ্ত আইওসি
টোকিও সহ জাপানে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকলেও খুব একটা চিন্তিত নয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। তাদের কথায়, এখনও পরিস্থিতি নিয়্ন্ত্রণের বাইরে যায়নি। সফলভাবেই মেগা গেমসের প্রতিটি ইভেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে বলেও আইওসি-র তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications