Brijbhushan Sharan Singh: ভোটের মধ্যে সাময়িক স্বস্তি, শুক্রবার আদালতের রায়ের দিকে তাকিয়ে ব্রিজভূষণ

ভোটের মধ্যেই ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে অস্বস্তি বাড়তে পারে বিজেপির। ভারতের প্রাক্তন রেসলিং ফেডারেশন (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-র বিরুদ্ধে ছয় মহিলা কুস্তিগীর দায়ের করা যৌন হয়রানির অভিযোগ করেন। গত এক বছরের বেশি সময় ধরে এই মামলা চলেছে। মঙ্গলবার এই মামলার শুনানি থাকলেও বিচারপতি প্রিয়ঙ্কা রাজপুত শুনানি মূলতুবি করেন দেন।

মহিলা কুস্তিগীরদের আনা যৌন হেনস্থার মামলায় বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-য়ের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত রায় পিছিয় দিল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। পিছিয়ে গিয়ে আগামী ১০ মে, শুক্রবার ব্রিজভূষণ মামলায় চার্জগঠন সংক্রান্ত রায় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে ব্রিজভূষণ আদালতের কাছে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলায় নতুন বেশ কিছু দিকের তদন্ত আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তার এই আবেদন বাতিল করে দেয়।

Brijbhushan Sharan Singh

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) প্রিয়াঙ্কা রাজপুতের মঙ্গলবার একটি এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়ার কথা ছিল, তিনি বিষয়টি স্থগিত করে বলেছেন, আদেশে কিছু সংশোধনের প্রয়োজন ছিল।বিচারক এর আগে সিংয়ের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছিলেন।

ব্রিজভূষণ শরণ সিং এর আগে দাবি করেছিলেন যে তারিখে ঘটনার কথা বলা হয়েছে সেদিন তিনি ভারতে ছিলেন না, একজন অভিযোগকারী অভিযোগ করেছেন যে তাকে কুস্তি সংস্থার অফিসের মধ্যেই যৌন হয়রানি করা হয়েছিল।

ব্রিজভূষণ শরণ সিংয়ের কৌঁসুলি দাবি করেছিলেন যে দিল্লি পুলিশ অভিযোগকারীর কল ডিটেইল রেকর্ডের (সিডিআর) উপর নির্ভর করেছিল এবং বলেছিল যে তারা ৭ সেপ্টেম্বর, ২০২২এ কুস্তি সংস্থার অফিসের মধ্যেই তাকে শ্লীলতাহানি করা হয়েছিল। কিন্তু সেই সময় ব্রিজভূষণ ভারতেই ছিলেন না। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা চলছে। আপাতত শুক্রবার আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন বিজেপির এই বাহুবলী নেতা।

Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপের ভারতের সাফল্য অব্যাহত, কোরিয়াকে হারিয়ে সোনা জয় ভারতীয় পুরুষদের
এবার ব্রিজভূষণকে লোকসভা ভোটের টিকিট দেয়নি বিজেপি। উত্তরপ্রদেশের কাইশেরগঞ্জ লোকসভা কেন্দ্রে ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি।বিজেপিতে যোগ দেওয়ার আগে সমাজবাদী পার্টির টিকিটে লড়ে জিতেছেন। নির্দল হিসেবেও সাংসদ হয়েছেন তিনি। শুধু কাইজারগঞ্জ নয়, তার বাইরের ৭-৮টি লোকসভা কেন্দ্রেও ব্যাপক প্রভাব রয়েছে এই জাঠ নেতার। তাই এক প্রকার বাধ্য হয়েই কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণের ছোট ছেলে করণভূষণ সিংকে টিকিট দিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+