Asian Champions Trophy: জয়ের ধারা অব্যাহত ভারতের, জাপানকে পাঁচ গোলে চূর্ণ করলেন সুখজিৎ-অভিষেকরা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জযের ধারা অব্যাহত ভারতীয় হবকি দলের। আয়োজক চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারত। পুরো ম্যাচেই দাপটের সঙ্গে পারফরম্যান্স করলেন ভারতীয় হকি খেলোয়াড়রা।
ভারত জাপানের বিরুদ্ধে খেলায় শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে ফেলতে শুরু করে। ম্যাচের প্রথম মিনিটে, ভারত প্রথম গোলের সন্ধান পায়, সুখজিৎ একটি দুরন্ত গোল করে ম্যাচের শুরুতেই দলকে। এগিয়ে যাওয়ার পরেও ভারতের গতি থামেনি, সুখজিৎ সিংয়ের গোলের কিছুক্ষণের মধ্যেই লিড দ্বিগুণ করে ফেলে ভারত। অভিষেক দ্বিতীয় গোল করে জাপানকে ধাক্কা দেয়।

জাপানে্র এই কৌশলটি খানিকটা কাজে লাগেনি কারণ ভারত তাদের নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে ভারত গোল পায়, ভারত তিন গোলের লিড বাড়িয়ে নেয়। ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সঞ্জয়।এপর ৫৪ মিনিটে উত্তম সিং ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন, এবং ৬০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন সুখজিৎ সিংই।
প্রথম ম্যাচেই সহজ জয় পেল ভারতীয় হকি দল। চিনকে ৩-০ হারিয়ে অভিযান শুরু করল। ভারতের হয়ে গোল করলেন সুখজিৎ সিংহ, উত্তম সিংহ এবং অভিষেক। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে জাপান তাদের পাসিং মুভমেন্ট এবং ফরোয়ার্ড রানে ভর করে এক গোলের লিড কমায়। গোল করেন কাজুমাসা মাতসুমোতো। পরপর দুই ম্যাচ জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত ভারত।
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৪ বার এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে খেতাব ঘরে তুলেছে ভারতীয় হকি দল। এভার ভারতকে খেলতে হবে চিন, জাপান, পাকিস্তান, কোরিয়া রিপাবলিক ও মালয়েশিয়ার বিরুদ্ধে। বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রাউন্ড রবিন ফর্ম্যাটের পর চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।












Click it and Unblock the Notifications