Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rameshbabu Praggnanandhaa: ফাইনালের অভিজ্ঞতাই প্রাপ্তি, নিজের খেলাকে আরও উন্নতির অঙ্গীকার প্রজ্ঞানন্দের

বুধবার চন্দ্রযান-৩-র ঐতিহাসিক সাফল্যের পর বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়া মহলের নজর ছিল রমেশবাবু প্রজ্ঞানন্দের দিকে। ম্যাগনাস কার্লসেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে না পারলেও দেশকে গর্বিত করেছে‌ন চে‌ন্নাইয়ের দাবাড়ু। বিশ্বের এক নম্বর কার্লসে‌নের কাছে এই হার থেকেই শিক্ষা ‌নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রজ্ঞা।

ফাইনালে হারের পর প্রজ্ঞা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে‌ন, 'শেষ দিনে আমার মতো করে কোনও কিছুই হয়নি, খেলাধুলার ক্ষেত্রে এটা হতেই পারে একটা দিন। ম্যাগনাস বিশ্বের সেরা দাবাড়ু। আমাকে নিজেকে আরও উন্নতি করতে হবে। আমাকে আমার গন্তব্যের দিকে এগিয়ে চলতে হবে।'

Rameshbabu Praggnanandhaa

একইসঙ্গে ভারতীইয় তরুণ দাবাড়ু উল্লেখ করেছে‌ন, 'ট্রাইব্রেকের প্রথম গেমটাই গুরুত্বপূর্ণ ছিল। ওটাতেই ভুল করি আমি। ভাল জায়গায় ছিলাম, কিন্তু আসল সময়ে ভুল করে ফেলেছি। গেমটা জিততেই হতো, তবে সেটা খুব সহজ ছিল না। এই রকম পরিস্থিতিতে কী করতে হবে, সেই অভিজ্ঞতা ম্যাগনাসের আমার অনেক বেশি। আমিও আর একটু ভাল লড়াই দিতেই পারতাম।'

চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজের পারফরম্যান্স খুশি প্রজ্ঞা। তাঁর কথায়, 'আমি খুব ভাল ফর্মে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু সবসময় চেষ্টা সফল হয় না। গোটা মাস জুড়ে খেলে চলেছি, তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট, ফাইনালে পৌঁছতে পেরে অত্যন্ত খুশি।'

Praggnanandhaa

প্রথম দুই দিন খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায়, বৃহস্পতিবার ফাইনালের ফয়সালা হল টাইব্রেকে। দ্বিতীয় রাউন্ডে আবার সাদা ঘুঁটি নিয়ে খেলতে শুরু করেন কার্লসেন। একেই অভিজ্ঞ তিনি। তার উপর উল্টোদিকে একেবারেই তরুণ প্রজ্ঞা। প্রথম টাইব্রেকে হেরে কিছুটা যিনি চাপেও পড়ে গিয়েছিলেন। ফলে সব দিক থেকেই র্যাপিডের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে থেকে শুরুটা করেছিলেন কার্লসেন।

আজেরবাইজানের বাকুতে ফিডে বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় সুবাদে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২০২৪ সালে কানাডায় হতে চলা ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ। বিশ্বকাপে রানার্স হয়েও প্রজ্ঞা কিন্তু মোটা অঙ্কের টাকা পুরস্কার মূল্য পেয়েছেন। তিনি ৮০ হাজার ডলার আর্থিক পুরস্কার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ৬৬ লক্ষ ১৩ হাজার ৪৪৪ টাকা।

Praggnanandhaa

ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে প্রজ্ঞানন্দ যে সফলতার সঙ্গে কামব্যাক করবে সেই কথাও জানান বিশ্বনাথন আনন্দ। সচিন তেন্ডুলকর পোস্টে লেখেন, 'একটি অবিশ্বাস্য টুর্নামেন্টের জন্য প্রজ্ঞানন্দকে অভিনন্দন। আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন এবং ভারতকে গর্বিত করুন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+