করোনায় সিঙ্গাপুর ওপেন বাতিল হতেই সাইনা-শ্রীকান্তের অলিম্পিক্স অভিযান অনিশ্চিত
করোনায় সিঙ্গাপুর ওপেন বাতিল হতেই সাইনা-শ্রীকান্তের অলিম্পিক্স অভিযান অনিশ্চিত
করোনা ভাইরাসের দাপটে সিঙ্গাপুর ওপেন বাতিল করে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন বা বিডব্লুএফ। আর তাতে ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ও কিদাম্বী শ্রীকান্তের টোকিও অলিম্পিক্সের অভিযান অনিশ্চিত হয়ে গেল বলা চলে। কারণ এরপর ওই ইভেন্টে যোগ্যতা অর্জনের জন্য সাইনা ও শ্রীকান্তের সামনে বড় কোনও টুর্নামেন্ট নেই বলে জানানো হয়েছে।

আগামী পয়লা জুন থেকে শুরু হওয়ার কথা ছিল সিঙ্গাপুর ওপেন। ৬ জুন পর্যন্ত চলার কথা ছিল এই সুপার ৫০০ টুর্নামেন্ট। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব আচমকাই বেড়ে যাওয়ায় ওই ইভেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন বা বিডব্লুএফ। অন্য কোনও সময়ে এই টুর্নামেন্ট হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তাতে টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনের জন্য সিঙ্গাপুর ওপেনের অধীর অপেক্ষায় থাকা সাইনা নেহওয়াল ও কিদাম্বী শ্রীকান্তকে হতাশ হতে হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে থেকে শুরু হওয়ার কথা ছিল মালেশিয়ান ওপেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই ইভেন্টও স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে ফের সেই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেখানে সাইনা ও শ্রীকান্ত অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য ইতিমধ্যেই টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতের একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। জুলাইতে টোকিও-র বিমান ধরবেন বি সাই প্রণীতও। ডবলসে চিরাগ শেঠি ও স্বাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি আগামী অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছেন ইতিমধ্যে।
২০১২ সালের বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের সাইনা নেহওয়াল। এরপর থেকে হায়দরাবাদি শাটলারের ফর্ম নিচের দিকে নেমেছে। তবুও ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সাইনা টোকিও অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পান কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।












Click it and Unblock the Notifications