যৌন নিগ্রহকারীরা ছুঁয়েছে তাঁর শরীরও, চাঞ্চল্যকর অভিযোগ অলিম্পিক্সে সোনা জয়ীর
নৈশঃব্দ্য ভাঙলেন সিমোনে বাইলস। আরও একবার সামনে এল #মি টু ক্যাম্পেনের এক করুণ কাহিনী।
নৈশঃব্দ্য ভাঙলেন সিমোনে বাইলস। আরও একবার সামনে এল #মি টু ক্যাম্পেনের এক করুণ কাহিনী। পৃথিবীর যে প্রান্তেই হোক, আপনি যৌন হেনস্তার শিকার না হলে আপনি ভাগ্যবান। কারণ সর্বত্রই এর শিকার হতে হয় কার্যত সকলকেই।

এরকমই নিজের জীবনের যৌন হেনস্তার বয়ানের বর্ণনা দিলেন রিও অলিম্পিক্সে -র সোনাজয়ী জিমন্যাস্ট সিমোনে বাইলস। মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্য়াস্টিক দলের চিকিৎসক তাঁকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ জানান সিমোনে।
সিমোনে একাই নন এর আগেও ক্রীড়াবিশ্বের বিভিন্ন মানুষজন নিজেদের যৌনহেনস্তার বিবরণ দিয়েছেন এই #মি টু ক্যাম্পেনের হাত ধরে। এবার সেইরকমই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন সিমোনে। তিনি ২০১৬ রিও অলিম্পিক্সে দলগত, অল রাউন্ড, ভল্ট ও ফ্লর এক্সারসাইজ়ে সোনা জেতেন।
টুইটারে এই বিষয়ে লিখিত বিবৃতি দিয়েছে সিমোনে। তিনি জানিয়েছেন, ' বেশিরভাগ মানুষ আমাকে হাসিখুশি, প্রাণবন্ত হিসেবে জানে। কিন্তু, কিছুদিন ধরে আমি ভেঙে পড়েছি। মুখ বন্ধ করে রেখেছিলাম। এখন আর আমার জীবনের গল্প বলতে ভয় পাই না। ল্যারি নাসারের হাতে আমিও যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। সত্যি বলছি, মুখে বলার থেকে লিখে প্রকাশ করা অনেক শক্ত কাজ। তাই, আমি আমার সঙ্গে হয়ে যাওয়া ঘটনা শেয়ার করতে কুণ্ঠাবোধ করছিলাম। কিন্তু, আমি জানি, এতে আমার কোনও দোষ ছিল না।'

সিমোনে বাইলস অবশ্য একা নন মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক টিম মেম্বার এই বিষয়ে নিজেদের মুখ খুলেছেন। এদিকে সিমোনা বাইলস আরও জানিয়েছেন, যাঁকে ভরসা করার কথা সকলের তিনিই যদি ভরসা ভাঙেন তাহলে কেউ কী করতে পারে। সিমোনে জানিয়েছেন তাঁর কাছে ট্রমাটা এত বড় হয়ে দাঁড়িয়েছিল যে ২০২০ সালের প্রস্তুতির কাজেও যেতে ভয় করত। মনে হত যে পরিকাঠামোয় গিয়ে নিজের সাধনা করেন তিনি, সেখানেই তো তাঁকে এই ধরণের কুৎসিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
সিমোনে আরও জানিয়েছেন, 'নাসারের ব্যবহার গ্রহণযোগ্য নয়। অবমাননাকর। আমাকে বিশ্বাস করতে বলেছিল। বেশ কিছুদিন ধরে আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করছিলাম। প্রশ্ন করছিলাম, আমি কি এতই সাদামাটা ? এখানে আমার ভুল আছে ? এখন প্রশ্নের জবাব পেয়েছি। না, আমার কোনও ভুল নেই। তাই, কারোর নাম প্রকাশ্যে আনতে আর ভয় পাই না।' আরও বলেন , 'আমার বন্ধুদের থেকেও অত্যাচারের কথা শুনেছিলাম। ওদের লড়াই জানতে পেরেছিলাম। তাই, ওদের সাহসী গল্পগুলো আমাকে আরও সাহস জুগিয়েছে। সবশেষে একটা কথা বলতে চাই, হাল ছাড়ব না।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Feelings... 💭 <a href="https://twitter.com/hashtag/MeToo?src=hash&ref_src=twsrc%5Etfw">#MeToo</a> <a href="https://t.co/ICiu0FCa0n">pic.twitter.com/ICiu0FCa0n</a></p>— Simone Biles (@Simone_Biles) <a href="https://twitter.com/Simone_Biles/status/953014513837715457?ref_src=twsrc%5Etfw">January 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জেনে রাখা ভালো, শিশুকে যৌন নির্যাতনের ছবি কম্পিউটারে রাখায় নাসারকে ৬০ বছরের কারাদণ্ড সাজা কাটছেন। পাশাপাশি মহিল জিমন্যাস্টদের যৌন হেনস্তার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। এখন এইক্ষেত্রে তাঁর কী সাজা হয় সেটাই দেখার অপেক্ষায় ক্রীড়ামহল।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications