মারিনের সামনে দাঁড়াতেই পারলেন না সাইনা, ৩১ মিনিটেই বিশ্ব ব্যাডমিন্টনে হার ভারতের মেয়ের

খারাপ সময় অব্যহত সাইনা নেহওয়ালের। হয়তো নিজের দীর্ঘ ব্যাডমিন্টন কেরিয়ারে সব থেকে খারপ দিনের সাক্ষী আজই থাকলেন সাইনা।

খারাপ সময় অব্যহত সাইনা নেহওয়ালের। হয়তো নিজের দীর্ঘ ব্যাডমিন্টন কেরিয়ারে সব থেকে খারপ দিনের সাক্ষী আজই থাকলেন সাইনা। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্ট্রেট সেটে হেরে গেলেন তিনি। স্প্যানিস প্রতিপক্ষ কারোলিনা মারিনের কাছে ৬-২১ এবং ১১-২১ ব্যবধানে হেরে গেলেন সাইনা।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে লজ্জার হার সাইনার

এমনিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাইনার অতীতের রেকর্ড খুব একটা খারাপ কিন্তু ছিল না। ২০১৫ সালে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০১৭-এ রূপো জেতেন তিনি।

তবে, এই ম্যাচে সাইনার প্রতিপক্ষ কারোলিনাও কোনও দিক দিয়ে পিছিয়ে ছিলেন না। ২০১৬ রিও অলিম্পিকে সোনা জয়ী শাটলার এদিন ম্যাচের প্রথম থেকেই চেপে ধরে সাইনাকে।

এক মুহূর্তের জন্য সাইনাকে এই ম্যাচে ঠিক মতো নড়াচড়া করতে দেননি তারকা এই স্প্যানিস শাটলার। দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন কারোলিনা ম্যাচের রাশ শুরু থেকেই রাখেন নিজের হাতে।

তবে শুধু কারোলিনাই ভাল খেলে সাইনাকে এক পেশে ম্যাচে হারিয়েছেন তা কিন্তু নয়। সাইনা নিজেও ম্যাচের গতির সঙ্গে শুরু থেকে মানিয়ে নিতে পারেননি। খোলস ছেড়েই বেড়তে পারেননি তিনি।

প্রথম সেটে ৬-২১ ব্যবধানে হারার পর আশা করা হয়েছিল দ্বিতীয় সেটে নিজের জাত চেনাবেন সাইনা। আশা জাগিয়ে শুরু করলেও তাঁকে ঘুরে দাঁড়াতে দেননি কারোলিনা।

শনিবার কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষ হি বিংজিয়াও-এর মুখোমুখি হবেন স্প্যানিস প্রতিপক্ষ কারোলিনা মারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+