সাতবার বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে সাইনা, হেরে গেলেন প্রণীথ
দু'জন ভারতীয় মহিলা শাটলার ও দু' জন পুরুষ শাটলার এগিয়ে চলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে
প্রত্যাশামতই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেলেন সাইনা নেওয়াল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এদিন পি ভি সিন্ধুর পর কোয়ার্টারে পৌঁছে গেলেন এই হায়দরাবাদীও।

বিশ্বের বিশ্বের তিন নম্বর সুং জি হিউনকে সাইনা স্ট্রেট গেমে উড়িয়ে দেন ২১-১৯, ২১-১৫। এই নিয়ে টানা সাত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে সার্কিটে ফেরা সাইনা নেওয়ালকে এদিন দারুণ আত্মবিশ্বাসী দেখাল।
তবে হেরে গেলেন বি সাই প্রণীত। তিন গেমের লড়াইতে তিনি হেরে গেলেন। প্রি কোয়ার্টারে চৌ তিয়েন চেনের বিরুদ্ধে খেলার ফল ২১-১৯, ১০-২১, ১২-২১।












Click it and Unblock the Notifications