মনপ্রীতরা জিতলেও হারল রানির ভারত, নেদারল্যান্ডসের কাছে হকিতে হজম ৫ গোল

টোকিও অলিম্পিকে আজ ভারতীয় হকির ক্ষেত্রেও মিশ্র দিন কাটল। সকালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিক অভিযান শুরু করলেও মহিলা হকি দল বড় পরাজয়ের সম্মুখীন হল। রানি রামপালরা নেদারল্যান্ডসের কাছে হারলেন ১-৫ গোলে।

মনপ্রীতরা জিতলেও হারল রানির ভারত

প্রথম দুটি কোয়ার্টারে ভারতীয় মহিলা হকি খেলোয়াড়রা দারুণ লড়াই চালালেন। রক্ষণও বেশ জমাট লাগছিল। সে কারণেই বিরতিতে ফলাফল ছিল ১-১। ম্যাচের ৬ মিনিটে ফেলিস আলবার্সের গোলে ডাচরা এগিয়ে যাওয়ার ৪ মিনিট পরেই গোল করে সমতা ফেরান অধিনায়ক রানি রামপাল। কিন্তু বিরতির পরই ছন্দ হারিয়ে ফেলে ভারতীয় দল।

মনপ্রীতরা জিতলেও হারল রানির ভারত

সেই সুযোগ নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও গতবারের রুপোজয়ী নেদারল্যান্ডস। ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্গোত ভ্যান গিফেন। এরপর ৪৩ ও ৪৫ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আলবার্স ও ফ্রেডেরিক মাতলা। নেদারল্যান্ডসের পঞ্চম গোলটি আসে ষষ্ঠ পেনাল্টি কর্নার থেকে। এই গোলটি করেন কাইয়া জ্যাকলিন ভ্যান মাসাক্কের। পুল এ-র পরবর্তী ম্যাচে ২৬ জুলাই রানি রামপালের ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+