জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু, সামনে সেই ইয়ামাগুছি
প্রথম গেম হেরেও দুর্দান্ত ক্যামব্যাক করলেন পিভি সিন্ধু। জাপান ওপেনে লোকাল গার্ল আয়া ওহোরি-কে লড়ে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার।
প্রথম গেম হেরেও দুর্দান্ত ক্যামব্যাক করলেন পিভি সিন্ধু। জাপান ওপেনে লোকাল গার্ল আয়া ওহোরি-কে লড়ে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার।

গত সপ্তাহেই ইন্দোনেশিয়া ওপেনে ফাইনালে পৌঁছেও হেরে যেতে হয় পিভি সিন্ধুকে। সেই হারের ক্ষত এখনও তাঁর ফ্যানদের মনে দগদগে। ফাইনাল হারের যন্ত্রণা বুকে নিয়েই জাপান ওপেনে খেলতে এসেছেন হায়দরাবাদি শাটলার। টুর্নামেন্টের শুরুটাও দুর্দান্ত ভাবে করেন সিন্ধু। চিনের হান উই-কে স্ট্রেস গেমে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠেন ২০১৬ অলিম্পিকে রূপোজয়ী ভারতীয় শাটলার।
তবে বৃহস্পতিবার শুরু থেকে কিন্তু সিন্ধুকে সেই ছন্দে দেখা যায়নি। বরং তুলনামূলক বেশি আগ্রাসন দেখিয়ে ২১-১১ পয়েন্টে প্রথম গেমে ভারতীয় শাটলারকে কুপোকাত করেন আয়া ওহোরি। তবে দ্বিতীয় গেমেই জ্বলে ওঠেন সিন্ধু। ২১-১০ পয়েন্টে জাপানি প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন হায়দরাবাদি তরুণী। তৃতীয় গেমও ২১-১৩ পয়েন্টে জিতে ম্যাচও পকেটে পুরে নেন পিভি সিন্ধু।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার চতুর্থ বাছাই জাপানের একেনে ইয়ামাগুছির মুখোমুখি হবেন পঞ্চম বাছাই সিন্ধু। উল্লেখ্য ইয়ামাগুছির কাছেই ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল হেরেছিলেন ভারতীয় শাটলার। জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু সেই হারের বদলা নিতে পারবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications