Pro Kabaddi League: জয়পুরকে হারিয়ে জয়ে ফিরল পাটনা, টান টান লড়াই শেষে ইউ মুম্বাকে হারাল গুজরাত
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই রবিবার ছুটি দিনেও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং পাটনা পাইরেটস। অন্যম্যাচে ইউ মুম্বা মুখোমুখি হয়েছিল গুজরাত জায়ান্টস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক পিঙ্ক প্যান্থার্স এবং পাটনা পাইরেটস ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে জয় পেল পাটনা। পিঙ্ক সিটির দলকে ৩৮-২৮ ফলে হারিয়ে দিল পাটনা পাইরেটস । পাটনা পাইরেটস দল গত ম্যাচে হারলেও এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করল। । পাটনা দলের হয়ে দেবাঙ্ক সর্বোচ্চ ১৪ পয়েন্ট সংগ্রহ করলেন। প্রথম দিকে এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে। কিন্তু সময় যত এগোতে থাকে ততই খেলার উপর আধিপত্য বিস্তার করে পাটনা দল। শেষ ম্যাচে হরিয়ানার কাছে হারতে হয়েছিল পাটনাকে।

অন্যদিকে জয়পুর দলের হয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন অর্জুন দেশওয়াল। এই ম্যাচে জয়ের ফলে পাটনা ১৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল। অন্যদিকে ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল।
অন্যাম্যাচে টান টান খেলা হল ইউ মুম্বা এবং গুজরাতের মধ্যে। শেষ পর্যন্ত ৩৪-৩৩ ফলে জয় পেল গুজরাত।
প্রথম থেকেই এই ম্যাচে তুল্যমূল্য লরাই হতে থাকে। দুই দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছারছিল না। পেণ্ডুলামের মতোই দুলছিল ম্যাচের ভাগ্য। গুজরাত দলের হয়ে গুমান সিং এবং রাকেশ দুই জনেই ১০ পয়েন্ট সংগ্রহ করেন। মুম্বই দলের হয়ে অজিত চৌহান সর্বাধিক ১৪ পয়েন্ট সংগ্রহ করেন।
এই ম্যাচ জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল গুজরাত। ১৭ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে মুম্বইয়ের দল।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications