PKL Auction 2024: প্রো কবাডি লিগের নিলাম জমজমাট, কোটিপতিদের দৌড়ে সকলকে টেক্কা সচিনের
PKL Auction 2024: প্রো কবাডি লিগের দু-দিনের নিলামের আসর বসেছে মুম্বইয়ে। প্রথম দিনেই অবশ্য বেশ কয়েকজন কোটিপতি হয়ে গেলেন।
এবারের নিলামে সবচেয়ে বেশি দর এখনও অবধি পেলেন সচিন। দুই কবাডি প্লেয়ারের দর উঠেছে ২ কোটি টাকার বেশি।

ডিফেন্ডার সচিনের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। তাঁকে শেষ অবধি ২ কোটি ১৫ লক্ষ টাকায় নিল তামিল থালাইভাজ। সচিনকে নিতে ইউপি যোদ্ধা ও গুজরাত জায়ান্টসও ভালোই লড়াই চালিয়েছিল। এফবিএম কার্ডের মাধ্যমে সচিনকে নিতে পারতো পাটনা পাইরেটস। কিন্তু তারা সে পথে হাঁটেনি।
বিদেশিদের মধ্যে এখনও অবধি সবচেয়ে বেশি দর পেলেন ইরানের অলরাউন্ডার মহম্মদরেজা শাদলোই। তাঁর বেস প্রাইসও ছিল ৩০ লক্ষ টাকা। হরিয়ানা স্টিলার্স তাঁকে নিল ২ কোটি ৭ লক্ষ টাকায়। প্রথমে তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছিল ইউ মুম্বা ও গুজরাত জায়ান্টস। পরে চেষ্টা করে হরিয়ানাও। হরিয়ানা ও গুজরাতের মধ্যে জোর টক্কর হয় মহম্মদরেজাকে নেওয়ার জন্য। শেষ হাসি হাসে হরিয়ানা স্টিলার্স।
প্রো কবাডি লিগের একাদশ সংস্করণে পবন শেরাওয়াত খেলবেন তেলুগু টাইটান্সের হয়ে। তাঁর দর উঠল ১ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার টাকা। পবনের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। বেঙ্গালুরু বুলস ও ইউ মুম্বার মধ্যে পবনকে নেওয়ার জোর টক্কর চলে। শেষ অবধি তাঁকে নেয় তেলুগু টাইটান্স।
অলরাউন্ডার ভরতের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় কিনল ইউপি যোদ্ধা। তেলুগু টাইটান্সও তাঁকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের প্রাক্তন অধিনায়ক সুনীল কুমারকে ইউ মুম্বা তুলে নিল ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকায়। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকার। দাবাং দিল্লি ও বেঙ্গালুরু বুলস সুনীলের জন্য ঝাঁপিয়েও শেষরক্ষা করতে পারেনি।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications