Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Praggnanandhaa In WC Final: প্রজ্ঞানন্দ নজির গড়ে দাবা বিশ্বকাপ ফাইনালে কার্লসেনের সামনে, উচ্ছ্বসিত আনন্দ

Praggnanandhaa In WC Final: ফের দাবায় ভারত পেতে পারে বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বনাথন আনন্দের পর এই কীর্তি গড়ার হাতছানি আর প্রজ্ঞানন্দর সামনে। তিনি ফাইনালে জিতলেই দাবা বিশ্বকাপ পাবে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন।

ফাইনালে ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ মুখোমুখি হবেন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের। প্রজ্ঞার সেমিফাইনালে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বনাথন আনন্দ।

Praggnanandhaa In WC Final: প্রজ্ঞানন্দ নজির গড়ে দাবা বিশ্বকাপ ফাইনালে

আজারবাইজানের বাকুতে চলতি দাবা বিশ্বকাপের সেমিফাইনালে বিশ্বের ৩ নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দেন প্রজ্ঞা। টাইব্রেকে জয় আসে ৩.৫-২.৫ ব্যবধানে। দুই গেমের ক্ল্যাসিক্যাল সিরিজের ফল ছিল ১-১। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ১৮ বছরের প্রজ্ঞানন্দর বুদ্ধির কাছে হার মানতে হয় মার্কিন গ্র্যান্ডমাস্টারকে। খেতাব জয়ের পথে প্রজ্ঞার বাধা এখন বিশ্বের ১ নম্বর কার্লসেন।

আজারবাইজানের নিজাত আবাসভকে ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন ফাইনালে পৌঁছেছেন। কাল ফাইনালের লড়াই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই আশা করাই যায়। প্রজ্ঞার আজকের পারফরম্যান্সকে অনবদ্য বলে উল্লেখ করেছেন বিশ্বনাথন আনন্দ।

Praggnanandhaa In WC Final: প্রজ্ঞানন্দ নজির গড়ে দাবা বিশ্বকাপ ফাইনালে

ববি ফিশার, কার্লসেনের পর তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা। সেমিফাইনালে জয়ের পর তিনি বলেছেন, ম্যাগনাসের মুখোমুখি যে এই টুর্নামেন্টে হতে পারব সেটা ভাবিনি। কেন না, ফাইনালের আগে তাঁর সঙ্গে দ্বৈরথের সুযোগ ছিল না। ফাইনালে উঠব ভাবিনি। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়।

প্রজ্ঞা আরও বলেন, ক্যান্ডিডেটসে যোগ্যতা অর্জন করতে পেরেই ভালো লেগেছিল। আমি এখানে জায়গা করে নিতে মুখিয়ে ছিলাম। টাইব্রকের প্রথম গেমে কারুয়ানা চাপ তৈরি করলেও শেষ অবধি ড্র রাখতে সক্ষম হন প্রজ্ঞা। দ্বিতীয় র‍্যাপিড গেম ড্র হয়। এরপর সেমিফাইনাল গড়ায় 10'+10' সিরিজে। প্রজ্ঞানন্দ চলতি বিশ্বকাপে এর আগে হারিয়েছিলেন বিশ্বের ২ নম্বর মার্কিন হিকারু নাকামুরাকে।

আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। এবার পৌঁছে গেলেন ফাইনালেও। ইতিমধ্যেই আগামী বছরের ক্যান্ডিডেটসেও জায়গা পাকা করে ফেলেছেন। দাবা বিশ্বকাপের প্রথম তিন দাবাড়ু আগামী বছরের ক্যান্ডিডেটস ইভেন্টে চ্যালেঞ্জ জানাবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+