Modi Met Paralympians: প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে দেখেই মেঝেয় মোদী, উপহার গ্রহণও অভিনব উপায়ে
Modi Met Paralympians: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টান্ত তৈরি করলেন। প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন খর্বকায় নভদীপ সিং।
আজ নিজের বাসভবনে নভদীপের সঙ্গে মিলিত হওয়ার সময় প্রধানমন্ত্রী বসে পড়লেন মেঝেয়। এরপর নভদীপের থেকে তিনি গ্রহণ করলেন উপহার।

আজ প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে সাক্ষাৎ সারলেন প্রধানমন্ত্রী। তাঁদের থেকে উপহার গ্রহণ করেন। ক্রীড়াবিদদের অনুরোধে সাড়া দিয়ে অটোগ্রাফও দেন। পদকজয়ীদের পাশাপাশি অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতাতেও মাতেন মোদী।
তিনি যখন একে একে পদজয়ীদের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ সারছিলেন, তখনই দেখা গেল বিরল সৌজন্যের নজির। দিল্লির প্যারা অ্যাথলিট নভদীপ প্রথমে মোদীর কাছে যান একটি টুপি নিয়ে। কিন্তু উচ্চতার কারণে তা নিজের হাতে তিনি পরাতে পারতেন না প্রধানমন্ত্রীকে। সেটা মুঝেই মেঝেয় বসে পড়েন মোদী।
এরপর নভদীপ প্রধানমন্ত্রীকে টুপিটি পরিয়ে দেন। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রামে এই সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে। এফ৪১ বিভাগটি খর্বকায় অ্যাথলিটদের জন্য। ফাইনালে জ্যাভলিন ছোড়ার পর যে বিশেষভাবে গর্জন-সহকারে উচ্ছ্বাস প্রকাশ করেন নভদীপ, তার পিছনে কোন বিশেষ কারণ রয়েছে তা জানতে চান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ৪৭.৩২ মিটার থ্রো-র সৌজন্যে নভদীপ জ্যাভলিনে সোনা জিতেছিলেন প্যারিস প্যারালিম্পিক্সে। এটি ছিল ভারতের সপ্তম সোনা। প্রধানমন্ত্রী যখন নভদীপের থেকে মেঝেয় বসে উপহার নেন, তখন তিবি নভদীপকে বলেন, আমার চেয়ে আপনি বড়, এমন মনে হচ্ছে তো?
নভদীপ যে বাঁ হাতে জ্যাভলিন ছোড়েন, তাতে অটোগ্রাফ দিতে মোদীকে অনুরোধ করেন নভদীপ। সহাস্য মোদী সেই অনুরোধ রক্ষা করেন। নভদীপ স্মরণ করিয়ে দেন, প্যারালিম্পিক্স থেকে সোনা জিতেই ফেরার প্রত্যয়ের কথা তিনি আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই কথা রাখতে পেরে গর্বিত নভদীপ।
নভদীপের বাবা দলবীর সিং ছিলেন জাতীয় স্তরের কুস্তিগীর। নভদীপের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। তিনিও প্রথমে কুস্তির প্রশিক্ষণ নিতেন। প্যারা অ্যাথলিট সন্দীপ চৌধুরীকে দেখে প্যারা জ্যাভলিনে প্রবেশ। ২০১৬ থেকে জ্যাভলিনে আসেন নভদীপ। সন্দীপের মেন্টরশিপেই চালান অনুশীলন। ২০১৭ সালে এশিয়ান ইউথ প্যারা গেমসে সোনা জেতেন নভদীপ।
প্যারিসে প্যারালিম্পিক্সের জ্যাভলিনে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নীরজ চোপড়ায় অনুপ্রাণিত নভদীপ। ২০২১ সালে চিনের পেংশিয়াং সান টোকিও প্যারালিম্পিক্সে যে রেকর্ড গড়েছিলেন তা ভেঙে দিয়ে। তবে ইরানের বেইত সাদেঘ ৪৭.৬৪ মিটারের থ্রো-র সৌজন্যে প্রথম স্থানে ছিলেন। কিন্তু অখেলোয়াড়সুলভ আচরণের জন্য সাদেঘকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফলে নভদীপের রুপো বদলে হয়ে যায় সোনা।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications