প্রো কবাডিতে তামিল থালাইভাসকে হারাল ইউপি যোদ্ধাস, বেঙ্গালুরু ও পাটনার পয়েন্ট ভাগাভাগি
প্রো কবাডিতে আজ ছিল দুটি ম্যাচ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে বেঙ্গালুরু বুলস ও পাটনা পাইরেটস ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। যদিও এদিনের দ্বিতীয় ম্যাচে বড় জয় ছিনিয়ে নিয়েছে ইউপি যোদ্ধাস। ৪১-২৪ ব্যবধানে হারিয়ে দিয়েছে তামিল থালাইভাসকে।

(ফাইল ছবি)
ইউপি যোদ্ধাস এদিন দলগত সংহতিতে ভর করেই জয় ছিনিয়ে নিয়েছে। ডিফেন্ডার সুমিত সর্বাধিক ৭ পয়েন্ট আদায় করেন। রেইডার প্রদীপ নারওয়াল ও ডিফেন্ডার আশু সিং ৬ পয়েন্ট করে সংগ্রহ করেন। তামিল থালাইভাসের হয়ে সর্বাধিক ৭ পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার হিমাংশু। সাহিল গুলিয়া ৬ পয়েন্ট সংগ্রহ করেন।
বেঙ্গালুরু বুলস বনাম পাটনা পাইরেটস ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩১-৩১। বেঙ্গালুরু বুলসের রেইডার ভরত একাই ১১ পয়েন্ট সংগ্রহ করেন। পাটনার সেরা পারফর্মার অলরাউন্ডার রোহিত গুলিয়া। তিনি ৮ পয়েন্ট আদায় করেছেন। রেইডার সচিনের সংগ্রহ ৬ পয়েন্ট।
আজকের ম্যাচ টাই হওয়ার ফলে বেঙ্গালুরু বুলস ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশে রয়েছে পাটনা পাইরেটস। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউপি যোদ্ধাস। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে একাদশ স্থানে তামিল থালাইভাস। কাল প্রো কবাডিতে কোনও খেলা নেই। মঙ্গলবার পুনেরি পল্টন খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে। তেলুগু টাইটান্স মুখোমুখি হবে হরিয়ানা স্টিলার্সের।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন











Click it and Unblock the Notifications