প্রো কবাডি: তামিল থালাইভাসকে হারিয়ে দুইয়ে হরিয়ানা স্টিলার্স, পাটনা পাটরেটস পরাস্ত তেলুগু টাইটান্সের কাছে

প্রো কবাডিতে আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল দুটি ম্যাচ। জয়-পরাজয়ও নির্ধারিত হলো। এদিনের প্রথম ম্যাচ তামিল থালাইভাসকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো হরিয়ানা স্টিলার্স। টানা দুটি ম্যাচ জিতল তারা। অপর ম্যাচে তেলুগু টাইটান্স পরাস্ত করল পাটনা পাইরেটসকে।

প্রো কবাডিতে জয় হরিয়ানা স্টিলার্স ও তেলুগু টাইটান্সের

(ফাইল ছবি)

হরিয়ানা স্টিলার্স ২৭-২২ ব্যবধানে হারাল তামিল থালাইভাসকে। রেইডার মনজিৎ আট পয়েন্ট নিশ্চিত করেন, মীতু পান ৪ রেইডিং পয়েন্ট। লেফট কভারে ডিফেন্ডার জয়দীপ দাহিয়া ৫ ট্যাকল পয়েন্ট আদায় করেন। তামিল থালাইভাসের অধিনায়ক তথা ডিফেন্ডার সাগর ৫ পয়েন্ট এবং অলরাউন্ডার ভি বিশ্বনাথ ৪ পয়েন্ট সংগ্রহ করেন।

তেলুগু টাইটান্স ৩০-২১ ব্যবধানে হারাল পাটনা পাইরেটসকে। তেলুগু টাইটান্সের রেইডার মনু গোয়াত একাই ১০ পয়েন্ট আদায় করে নেন। রেইডার সিদ্ধার্থ দেশাই ৭ পয়েন্ট ও অধিনায়ক তথা ডিফেন্ডার সুরজিৎ সিং চার পয়েন্ট ঝুলিতে পুরে ফেলেন। পাটনার রেইডার সচিন ৬ ও অলরাউন্ডার রোহিত গুলিয়া ৫ পয়েন্ট নিশ্চিত করেন।

আগামীকাল বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে নামবে বেঙ্গল ওয়ারিয়র্স। অপর ম্যাচে ইউপি যোদ্ধাসের প্রতিপক্ষ দাবাং দিল্লি কেসি। ২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দাবাং দিল্লি কেসি-ই রয়েছে শীর্ষে। হরিয়ানা স্টিলার্স সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট পেলেও দিল্লির চেয়ে গোলপার্থক্যে অনেক পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তেলুগু টাইটান্স দুটি ম্যাচে হারার পর আজ জয়ের মুখ দেখল, তারা রয়েছে ষষ্ঠ স্থানে। পাটনা পাইরেটস তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটি টাই। এখনও জয়ের মুখ দেখতে না পেয়ে তারা রয়েছে ১২ দলের মধ্যে একাদশ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+