PKL Season 11: প্রো কবাডি লিগে তেলুগু টাইটান্স হারাল বেঙ্গালুরু বুলসকে, পাটনার কাছে পরাস্ত ইউপি
PKL Season 11: প্রো কবাডি লিগে তেলুগু টাইটান্স দুরন্ত জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে। এর আগে এদিনই পাটনা পাইরেটসের কাছে পরাস্ত হলো ইউপি যোদ্ধাস।
হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামে পাটনা পাইরেটস জিতল ৪২-৩৭ ব্যবধানে। এরপর বেঙ্গালুরু বুলসের মরিয়া প্রয়াস সত্ত্বেও ৩৮-৩৫ ব্যবধানে জয় পেল তেলুগু টাইটান্স।

তেলুগু টাইটান্সের জয়ে বড় ভূমিকা নিলেন অধিনায়ক তথা রেইডার পবন শেরাওয়াত। তিনি একাই ১৪ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার আশিস নারওয়াল ৬ ও ডিফেন্ডার অজিত পওয়ার ৫ পয়েন্ট আদায় করেন। বেঙ্গালুরু বুলসের হয়ে রেইডার অজিঙ্ক পওয়ার ও অলরাউন্ডার পঙ্কজ ৯ পয়েন্ট করে আদায় করেন। অলরাউন্ডার নীতিন রাওয়ালের সংগ্রহে ৭ পয়েন্ট।
পাটনা পাইরেটসের হয়ে ১১ পয়েন্ট আদায় করে নেন রেইডার দেবঙ্ক। লেফট রেইডার অয়ন পান ৯ পয়েন্ট। ডিফেন্ডার তথা রাইট কভার দীপক ৪, অধিনায়ক তথা ডিফেন্ডার শুভম শিণ্ডে ৩ পয়েন্ট আদায় করেছেন। ইউপি যোদ্ধাসের হয়ে ৯ পয়েন্ট নিশ্চিত করেন গগন গৌড়া। অলরাউন্ডার ভরত ৬ ও ডিফেন্ডার হিতেশ ৫ পয়েন্ট পান।
ইউপি যোদ্ধাস হারলেও পয়েন্ট তালিকায় রইল তিনে। ৬ ম্যাচে তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট। পাটনা পাইরেটস চতুর্থ স্থানে, তাদের ৫ ম্যাচে রয়েছে ১৬ পয়েন্ট। পাঁচে তেলুগু টাইটান্স, তাদের রয়েছে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সকলের নীচে বেঙ্গালুরু বুলস।
কাল প্রো কবাডি লিগে ২টি ম্যাচ রয়েছে। প্রথমে বেঙ্গল ওয়ারিয়রজ খেলবে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে। এরপর পুনেরি পল্টনের প্রতিপক্ষ ইউ মুম্বা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications