PKL Season 11: পাটনা পাইরেটস বড় জয় পেল বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে, ইউপি ও পুণের দ্বৈরথ অমীমাংসিত
PKL Season 11: প্রো কবাডি লিগে আজ বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে ২৩ পয়েন্টের ব্যবধান রেখে বড় জয় ছিনিয়ে নিল পাটনা পাইরেটস।
এদিনের অপর দ্বৈরথটি অবশ্য অমীমাংসিতভাবেই শেষ হলো। পুণেরি পল্টন ও ইউ যোদ্ধাসকে সে কারণে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো।

নয়ডা ইনডোর স্টেডিয়ামে আজ পুণেরি পল্টন ও ইউপি যোদ্ধাস ম্যাচটি টাই হয়ে গেল। খেলার ফল ২৯-২৯। ইউপি যোদ্ধাসের রেইডা ভবানী রাজপুত ১০ পয়েন্ট আদায় করেন। অলরাউন্ডার ভরতের সংগ্রহ ৪ পয়েন্ট। রাইট রেইডার কেশব কুমার পান ৩ পয়েন্ট।
ইউপি যোদ্ধাসের হয়ে সর্বাধিক ৯ পয়েন্ট আদায় করে নেন অধিনায়ক তথা রেইডার পঙ্কজ মোহিতে। রেইডার ভি অজিতের সংগ্রহ ৫ পয়েন্ট। ডিফেন্ডার গৌরব খত্রির ঝুলিতে গিয়েছে তিন পয়েন্ট।
এরপর পাটনা পাইরেটস ৫৪-৩১ ব্যবধানে উড়িয়ে দিল বেঙ্গালুরু বুলসকে। পাটনার রেইডার দীপক একাই পান ১৬ পয়েন্ট। ১২ পয়েন্ট গিয়েছে লেফট রেইডার অয়নের ঝুলিতে। রাইট রেইডার সন্দীপ সংগ্রহ করেছেন ৫ পয়েন্ট।
বেঙ্গালুরুর হয়ে রেইডার অক্ষত ৭ ও ডিফেন্ডার সৌরভ নন্দাল ৫ পয়েন্ট পান। প্রথমার্ধে পাটনা ২০-১৩ ব্যবধানে এগিয়ে ছিল। দেবঙ্ক, অয়নদের সৌজন্যে পাটনা নিশ্চিত করে প্রথম অল আউট। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যেই প্রতিপক্ষকে অল আউট করে পাটনা।
এরপর দেবঙ্কের সৌজন্যে ফের অল আউট নিশ্চিত করে ফেলে পাটনা পাইরেটস। অয়নের সুপার টেনের সৌজন্যে পাটনার পয়েন্ট ৫০ পার করে যায়। এদিনের ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে দেবঙ্ক রেইডারদের তালিকায় প্রথম তিনে এলেন ১৩১ পয়েন্ট সংগ্রহ করে।
১১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাটনা পাইরেটস পয়েন্ট তালিকার তিনে উঠে এলো। ১১ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে চারে পুণেরি পল্টন। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নয়ে ইউপি যোদ্ধাস। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলস ১২ দলের মধ্যে ১১ নম্বরে।
কাল দাবাং দিল্লি কেসি খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। অপর দ্বৈরথে তেলুগু টাইটান্সের সামনে ইউ মুম্বা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications