Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PKL Season 11: ইউ মুম্বাকে হারিয়ে চমক তেলুগু টাইটান্সের, দিল্লি-গুজরাত দ্বৈরথ টাই

PKL Season 11: প্রো কবাডি লিগে শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া হলো ইউ মুম্বার। আজ নয়ডা ইনডোর স্টেডিয়ামে তারা জিততে পারলেই হরিয়ানা স্টিলার্সকে নেমে আসতে হতো দুইয়ে।

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউ মুম্বাকে হারিয়ে চমক দিল তেলুগু টাইটান্স। তারা উঠে এলো ২ ধাপ। এদিন দাবাং দিল্লি কেসি ও গুজরাত জায়ান্টসের দ্বৈরথ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

PKL Season 11

দাবাং দিল্লি কেসি বনাম গুজরাত টাইটান্স ম্যাচ টাই হয়েছে। খেলার ফল ৩৯-৩৯। গুজরাত জায়ান্টসের রেইডার প্রতীক দাহিয়া একাই ২০ পয়েন্ট সংগ্রহ করেন। অলরাউন্ডার মহম্মদ নবিবকশ ও জিতেন্দর যাদব ৪ পয়েন্ট করে আদায় করেছেন।

দাবাং দিল্লি কেসির হয়ে সেরা পারফর্মার রাইট রেইডার আশু মালিক। দিল্লির অধিনায়ক আশু ১১ পয়েন্ট সংগ্রহ করেন। রেইডার নবীন কুমার ৯ পয়েন্ট পান। তিন পয়েন্ট করে নিশ্চিত করেন ডিফেন্ডার সন্দীপ, যোগেশ ও আশিস মালিক।

এদিনের অপর ম্যাচে তেলুগু টাইটান্স ৩১-২৯ ব্যবধানে হারিয়ে দিল ইউ মুম্বাকে। ইউ মুম্বার অলরাউন্ডার রোহিত রাঘব ৮, রেইডার মনজিৎ ৭ এবং ডিফেন্ডার তথা অধিনায়ক সুনীল কুমার ও অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ চার পয়েন্ট করে সংগ্রহ করেন।

তেলুগু টাইটান্সের রেইডার আশিস নারওয়াল পেয়েছেন ৮ পয়েন্ট। ৪ পয়েন্ট করে পেয়েছেন ডিফেন্ডার সাগর, অজিত পওয়ার এবং মনজিৎ। ১২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল ইউ মুম্বা। ১১ ম্যাচে ৪১ পয়েন্ট শীর্ষে থাকা হরিয়ানা স্টিলার্সের।

১১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে চলে এলো তেলুগু টাইটান্স। ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাতে দাবাং দিল্লি কেসি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গুজরাত জায়ান্টস রয়েছে ১২ দলের মধ্যে একাদশ স্থানে। কাল বেঙ্গল ওয়ারিয়রজের বিরুদ্ধে খেলবে তেলুগু টাইটান্স। অপর ম্যাচে বেঙ্গালুরু বুলসের সামনে হরিয়ানা স্টিলার্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+