PKL-11: প্রো কবাডি লিগের সেমিফাইনালে হরিয়ানার সামনে ইউপি, দিল্লির সঙ্গে টক্কর পাটনার
PKL-11: প্রো কবাডি লিগের সেমিফাইনালের চারটি দল চূড়ান্ত হয়ে গেল। আজ এলিমিনেটর থেকে জয় ছিনিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করল ইউপি যোদ্ধাস ও পাটনা পাইরেটস।
পুণের বালেওয়াড়ির শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে কাল প্রথম সেমিফাইনালে হরিয়ানা স্টিলার্সের সামনে ইউপি যোদ্ধাস। অপর সেমিফাইনালে দাবাং দিল্লি কেসি খেলবে পাটনা পাইরেটসের বিরুদ্ধে।

আজ প্রথম এলিমিনেটরে ইউপি যোদ্ধাস ৪৬-১৮ ব্যবধানে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। ইউপি যোদ্ধাসের রেইডার ভবানী রাজপুত ১২ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার হিতেশ ৬ এবং রাইট রেইডার গগন গৌড়া ও অধিনায়ক তথা ডিফেন্ডার সুমিত ৫ পয়েন্ট নিশ্চিত করেন।
জয়পুর পিঙ্ক প্যান্থার্সের হয়ে সর্বাধিক ৫ পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার রেজা মীরবাঘেরি। রেইডার অভিজিৎ মালিক ও লেফট রেইডার কে ধরণীধরণ তিন পয়েন্ট করে নিশ্চিত করেন।
এরপর দ্বিতীয় এলিমিনেটরে পাটনা পাইরেটস ৩১-২৩ ব্যবধানে পরাস্ত করল ইউ মুম্বাকে। পাটনা পাইরেটসের হয়ে সবচেয়ে বেশি ১০ পয়েন্ট নিশ্চিত করেন লেফট রেইডার অয়ন। রেইডার দেবাঙ্ক ৮, অলরাউন্ডার গুরদীপ ৫ ও অধিনায়ক তথা অলরাউন্ডার অঙ্কিত তিন পয়েন্ট সংগ্রহ করেন।
ইউ মুম্বার হয়ে অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ সবচেয়ে বেশি সাত পয়েন্ট নিশ্চিত করেন। লেফট রেইডার অজিত চৌহান পাঁচ এবং ডিফেন্ডার লোকেশ ঘোসলিয়া ও লেফট রেইডার এম ধনসেকর তিন পয়েন্ট করে সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত বছর পুণেরি পল্টন খেতাব জিতেছিল হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে। লিগ পর্বের শেষে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল হরিয়ানা স্টিলার্স ও দাবাং দিল্লি কেসি। আজ তাদের প্রতিপক্ষ নির্ধারিত হলো। হরিয়ানা চাইবে প্রথমবার খেতাব জয়ের স্বাদ পেতে। কাল চূড়ান্ত হয়ে যাবে ২৯ ডিসেম্বরের খেতাবি লড়াই কাদের মধ্যে হবে।












Click it and Unblock the Notifications