PKL-11: বেঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ পাকা করল হরিয়ানা, তামিল থালাইভাসকে উড়িয়ে দুইয়ে ইউ মুম্বা
PKL-11: প্রো কবাডি লিগে প্রথম দল হিসেবে প্লে-অফ পাকা করে ফেলল হরিয়ানা স্টিলার্স। আজ তারা হারিয়ে দিল বেঙ্গালুরু বুলসকে।
এদিনের অপর ম্যাচে তামিল থালাইভাসের বিরুদ্ধে ১৬ পয়েন্টের ব্যবধান রেখে জয় পেল ইউ মুম্বা। উঠে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে আজ বেঙ্গালুরু বুলসকে হরিয়ানা স্টিলার্স হারিয়ে দিল ১১ পয়েন্টের ব্যবধান রেখে। খেলার ফল ৩৭-২৬। হরিয়ানা স্টিলার্সের হয়ে রেইডার বিনয় ৯, লেফট রেইডার শিবম পাতারে ৮ ও অলরাউন্ডার মহম্মদরেজা শাদলৌই ৬ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার তথা অধিনায়ক জয়দীপের সংগ্রহে ৪ পয়েন্ট।
বেঙ্গালুরু বুলসের রাইট রেইডার যতীন ৫ এবং অলরাউন্ডার প্রতীক ও নীতিন রাওয়াল এবং লেফট রেইডার সুশীল ৪ পয়েন্ট করে নিশ্চিত করেন। ডিফেন্ডার সৌরভ নান্দাল ও রেইডার অজিঙ্ক পওয়ার তিন পয়েন্ট করে পেয়েছেন।
ইউ মুম্বা ৪৭-৩১ ব্যবধানে চূর্ণ করল তামিল থালাইভাসকে। লেফট রেইডার অজিত চৌহান ১০, অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ ৯, রেইডার মনজিৎ ৮, ডিফেন্ডার লোকেশ ঘোষলিয়া ৪ এবং অলরাউন্ডার শুভম কুমার ও ডিফেন্ডার পরবেশ ভৈঁসওয়াল তিন পয়েন্ট করে নিশ্চিত করেন।
তামিল থালাইভাসের রেইডার মঈন শাফাঘি ১০, রাইট রেইডার সাই প্রসাদ ৫, রাইট রেইডার সৌরভ ফাগারে ৪ ও অলরাউন্ডার হিমাংশু তিন পয়েন্ট নিশ্চিত করেন।
হরিয়ানা স্টিলার্স ১৯ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল প্লে-অফে। তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। ১৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ইউ মুম্বা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তামিল থালাইভাস রয়েছে নয়ে। বেঙ্গালুরু বুলস ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সকলের নীচে দ্বাদশ স্থানে রয়েছে। কাল দাবাং দিল্লি কেসির সামনে তেলুগু টাইটান্স। অপর ম্যাচে মুখোমুখি হবে ইউপি যোদ্ধাস ও বেঙ্গল ওয়ারিয়রজ।












Click it and Unblock the Notifications