PKL-11: বাংলাকে উড়িয়ে প্রো কবাডির প্লে-অফে দিল্লি, পাটনা পাইরেটসের কাছে পরাস্ত পুণেরি পল্টন
PKL-11: হরিয়ানা স্টিলার্সের পর প্রো কবাডি লিগের প্লে-অফ পাকা করল দাবাং দিল্লি কেসি। আজ বেঙ্গল ওয়ারিয়রজকে তারা হারাল ২২ পয়েন্টের ব্যবধান রেখে।
পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে এদিন অপর দ্বৈরথে পুণেরি পল্টনকে হারিয়ে দিল পাটনা পাইরেটস।

দাবাং দিল্লি কেসি এদিন বেঙ্গল ওয়ারিয়রজকে ৪৭-২৫ ব্যবধানে পরাস্ত করে। দাবাং দিল্লি কেসির অধিনায়ক তথা রাইট রেইডার আশু মালিক একাই ১৭ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার যোগেশ ৯ ও অলরাউন্ডার আশিসের সংগ্রহে ৫ পয়েন্ট। ২ পয়েন্ট করে আদায় করেন ৫ জন।
বেঙ্গল ওয়ারিয়রজের সেরা পারফর্মার রেইডার এস বিশ্বাস। তিনি ৮ পয়েন্ট আদায় করেন। ডিফেন্ডার নীতেশ কুমার, অধিনায়ক তথা ডিফেন্ডার ফজল আত্রাচালি ৪ ও ডিফেন্ডার মনজিৎ তিন পয়েন্ট সংগ্রহ করেছেন।
পাটনা পাইরেটস ৩৭-৩২ ব্যবধানে হারাল পুণেরি পল্টনকে। পাটনার রেইডার দেবাঙ্ক ১১ ও লেফট রেইডার অয়ন ৯ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার শুভম শিন্ডে ৫ এবং অধিনায়ক তথা অলরাউন্ডার অঙ্কিত পেয়েছেন ৪ পয়েন্ট।
পুণেরি পল্টনের ডিফেন্ডার অবিনেশ নাদারাজন সাত পয়েন্ট আদায় করেন। অধিনায়ক তথা রেইডার আকাশ শিন্ডে এবং ডিফেন্ডার আমন ৬ পয়েন্ট করে নিশ্চিত করেছেন। রেইডার পঙ্কজ মোহিতের নামের পাশে ৫ পয়েন্ট।
এদিনের জয়ের ফলে ২০ ম্য়াচে দাবাং দিল্লি কেসির পয়েন্ট হলো ৭১। সমসংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা হরিয়ানা স্টিলার্সের চেয়ে দিল্লি পিছিয়ে ৭ পয়েন্টে। পাটনা পাইরেটস তৃতীয় স্থানে, তাদের ১৯ ম্য়াচে হলো ৬৮ পয়েন্ট। ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পুণেরি পল্টন আছে আটে।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দশম স্থানে বেঙ্গল ওয়ারিয়রজ। কাল হরিয়ানার সামনে ইউপি যোদ্ধাস। অপর ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেলবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications